কাশ্মীরে ভয়াবহ তুষারধসে দুই পোলিশ নাগরিকের মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৪ পিএম

উত্তর কাশ্মীরের গুলমার্গের কাছে আফাওয়াত চূড়ায় বিশাল তুষারধসে পোল্যান্ডের দুই নাগরিক নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরো ১০ জন পোলিশ এবং আট রুশ নাগরিককে।

বুধবার (১ ফেব্রুয়ারি) জম্মু কাশ্মীর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানায়। আগেরদিন তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।

তুষারপাতের খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী বাহিনী। স্থানীয়দের সতর্কতা অবলম্বের পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, তুষারপাতপ্রবণ অঞ্চল এড়িয়ে চলতে।

শীতকালে গুলমার্গের এই জায়গাটিতে স্কি করতে আসেন অনেক পর্যটক। সে কারণে ভিড় ছিলো সেখানে। তুষার ধসের সময় অনেকে সেখানে স্কেটিং করছিলেন। হঠাৎই তুষার ধস নেমে আসে।

বারামুল্লা জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছে গুলমার্গের জনপ্রিয় স্কি পয়েন্ট আফাওয়াত পিক থেকে বুধবার দুপুরে হঠাৎ করে তুষার ধস নামে।

সে সময় সেখানে অসংখ্য পর্যটক ছিলেন। বিদেশীদের সঙ্গে ভারতীয়রাও ছিলেন। সবাই মিলে স্কি করতে অফরাত পিকে গিয়েছিলো তিনটি দল। ২১ জন পর্যটক ছিলেন তাতে।

২১ জন বিদেশী পর্যটক এবং দু’জন গাইড ছিলেন। দুপুর ১২টা নাগাদ শুরু হয়েছিল তুষার ধস। ক্যাবল কারে করে পর্যটকদের সেখান থেকে উদ্ধার করা হয়।

দুই পোলিশ নাগরিকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছয় রুশ পর্যটককে উদ্ধার করা হয়েছে। ১০ জন পোলিশ পর্যটককেও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে অস্বাভাবিক হারে বেড়েছে মৃত্যুদণ্ড

কাশ্মীরে তুষারপাত এটাই প্রথম নয়। গত সপ্তাহে কিসতওয়ার জেলায় কয়েক লাখ টন বরফ মেখালি বেল্টের পার্শ্ববর্তী গ্রামের একটি নদীতে পড়েছিলো।

গত মাসে সোনামার্গের বালতাল এলাকায় একটি ক্যামেরায় তুষারধসের দৃশ্য রেকর্ড হয়। যা পরবর্তীতে ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার ড্রোন হামলা একেবারেই অগ্রহণযোগ্য। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হবে।
রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করায় দেশটির সামরিক বাহিনী বুধবার (১০ সেপ্টেম্বর) নিন্দা জানিয়েছে।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর