রুশদের জব্দকৃত অর্থে হবে ইউক্রেনের পুনর্গঠন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২ এএম

রুশ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জব্দ করা বিপুল অর্থ পর্যায়ক্রমে বিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে ব্যয় হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমারা। 

এরই মধ্যে প্রথম দফার অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকেই বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ৫৪ লাখ ডলার। খবর: সিএনএন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ইউক্রেনকে সহায়তার জন্য জব্দ করা রুশ অর্থ ব্যবহার শুরু করতে এই অনুমোদন দেন।

ওয়াশিংটনে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের সঙ্গে বৈঠকের সময় গারল্যান্ড এ ঘোষণা দিয়ে  বলেন, ইউক্রেনে ব্যবহারের জন্য বাজেয়াপ্ত করা রুশ সম্পদের প্রথম দফা স্থানান্তর অনুমোদন করা হয়েছে।

গত বছর ইউএস ট্রেজারি মালোফেয়েভের নেতৃত্বে অন্তত ৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্ককে কালো তালিকাভুক্ত করা হয়।

আরও পড়ুন: বর্জ্য ছড়ানোর শঙ্কার পরও আটলান্টিকে রণতরী ডুবালো ব্রাজিল

এদিকে, ইউক্রেনের জন্য নতুন আরও ২০০ কোটি ডলারের বেশি অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দূরপাল্লার একটি নতুন রকেট চালিত বোমা রয়েছে, যা নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জার্মানির পর এবার কিয়েভে লেপার্ড-২ ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে পর্তুগাল। পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা শনিবার এ ঘোষণা দেন। তবে কতগুলো ট্যাঙ্ক পাঠানো হবে, তা উল্লেখ করেননি তিনি। 


একাত্তর/জো 

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর