বাইডেনের পোল্যান্ড সফরের ঘোষণায় রুশ হামলা জোরদার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯ এএম

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের এক বছর পূর্তিতে পোল্যান্ড সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমন ঘোষণার প্রেক্ষিতে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে জানান, ২০ ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যেতে পারেন প্রেসিডেন্ট বাইডেন। সফরকালে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাইডেন পোল্যান্ড থাকবেন। খবর: এএফপি।

এছাড়া পোল্যান্ড সফরে গিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর জোট বুখারেস্ট নাইনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাইডেনের। 

এ প্রসঙ্গে কারিন জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ইউক্রেনকে সহায়তা দিতে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা বাইডেনের সফরে অগ্রাধিকার পাবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জো বাইডেন আনুষ্ঠানিক ভাষণ দেবেন বলেও জানান তিনি। 

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশ ছেড়ে যাওয়া উদ্ধাস্তু এবং দেশটিকে পশ্চিমা সামরিক সহায়তার অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা বেশ কয়েকটি দেশ সফর শেষে ইউক্রেনে ফেরার পর দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার তাদের এ হামলায় ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। 

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়ালো

উত্তরের বিভিন্ন এলাকায় মস্কোর দীর্ঘ-প্রতীক্ষিত আক্রমণও শুরু হওয়ার পথে বলে ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, রুশ সেনারা ইউক্রেনজুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ১২টি বিমান ও ২০টি গোলা হামলা হয়েছে। মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছেন তারা।


একাত্তর/জো 

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর