রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় ব্যর্থ ইইউ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৩ পিএম

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নতুন প্যাকেজ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সিন্থেটিক রাবার ইস্যুতে ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূত বৈঠকে বসেছিলেন। খবর: পলিটিকো।

সিন্থেটিক রাবার একটি যৌগ যা টায়ারের মতো পণ্যগুলোতে ব্যবহৃত হয়। এটি ইইউ’র একটি প্রধান আমদানি পণ্য। 

পলিটিকোর মতে, ইতালি ও জার্মানিসহ ইইউ’র বেশিরভাগ দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যে এটি নিষিদ্ধ করার বিষয়ে সন্দিহান। কেবল পোল্যান্ড আছে নিষিদ্ধের পক্ষে।

পলিটিকো বলছে, ২০২১ সালে প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের সিন্থেটিক রাবার রফতানি করেছে রাশিয়া। এরমধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ডলার মূল্যের সিন্থেটিক বিক্রি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। প্রতিবাদে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে শুরু করে। অন্যদিকে, গ্যাস রপ্তানি সীমিত করে তীব্র ঠাণ্ডায় ইউরোপকে নাস্তানাবুদ করে ছাড়ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া।    

ইউরোপীয় ইউনিয়নের নেতারা এখন অবশ্য প্রকাশ্যেই স্বীকার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা তাদের পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়েছে।

রাশিয়ার পারমাণবিক শক্তির ওপর বিধিনিষেধসহ কোনও প্যাকেজ সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। এর কারণ হিসেবে বলছে, মস্কোর সঙ্গে প্রাক-পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের চুক্তি রয়েছে তাদের।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘এ ধরনের একটি প্রস্তাবে স্পষ্টতই ভেটো দিতে হবে।’

নিষেধাজ্ঞার আসন্ন প্যাকেজ ২৪ ফেব্রুয়ারির আগে গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম আরও ৬৫ শতাংশ বৃদ্ধি

পলিটিকো বলছে, প্যাকেজটিতে রাশিয়ান বিমান শিল্প, ব্যাংক এবং তেল ট্যাঙ্কার বহরের বিরুদ্ধে অতিরিক্ত বিধিনিষেধ অন্তর্ভুক্ত থাকতে পারে। 


একাত্তর/জো

মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর