বার্ড ফ্লু: জাপানে রেকর্ড সংখ্যক পাখি নিধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৬ এএম

জাপানে চলতি মৌসুমে নজিরবিহীন হারে বার্ড ফ্লু বিস্তার লাভ করায়, সংক্রমণের সংখ্যা এবং পাখি নিধনের মাত্রা -উভয় দিক থেকেই নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। 

শুক্রবার এনএইচকে জানায়, গত বছরের অক্টোবর মাসে প্রথম ফ্লু'র ঘটনা সম্পর্কে জানার পর থেকে ২৫টি জেলায় হাস-মুরগির খামারে ও ৭৬টি অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি পাখি মেরে ফেলা হয়েছে।

ওকাইয়ামা জেলার কুরাশিকি শহর এবং হোক্কাইদোর আৎসুমা শহরে অক্টোবর মাসে রোগের বিস্তার ছিল এই মৌসুমে নিশ্চিত করা ঘটনার মধ্যে সবচেয়ে প্রথম।

ফ্লুর ভাইরাস জাপানে শীতের সময় আসা পরিযায়ী পাখির মাধ্যমে পরিবাহিত হয়। এই ফ্লু সাধারণত শরতকাল থেকে বসন্তকাল পর্যন্ত সময়ে বিস্তার লাভ করলেও বলা হচ্ছে যে, সংক্রমিত পাখিগুলো মৌসুমের স্বাভাবিক সময়ের আগে জাপানে এসে পৌঁছায়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, জাপানজুড়ে ঝুঁকি বাড়ছে। চলতি মৌসুমে ইয়ামাগাতা ও ওকিনাওয়ার মতো বার্ড ফ্লু এর আগে কখনও দেখা যায়নি, যা ছয়টি জেলায় ছড়িয়ে পড়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিধন করা মোট পাখির সংখ্যা এখন এক কোটি ৪৭ লক্ষ ৮০ হাজার। ২০২০-২১ মৌসুমের ৯৮ লক্ষ ৭০ হাজারের চেয়ে যা প্রায় পঞ্চাশ শতাংশ বেশি।


একাত্তর/আরবিএস  

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর