দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩২ পিএম

দক্ষিণ আফ্রিকায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা বাংলাদেশ দলের একজন নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তা চেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, ফিক্সিংয়ের প্রস্তাবটি এসেছে দলের বাইরে থাকা আরেক নারী ক্রিকেটারের কাছ থেকে।

বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ফিক্সিং প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাতীয় দলের বাইরে থাকা এক নারী ক্রিকেটার বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় থাকা একজন ক্রিকেটারকে ফিক্সিংয়ে প্রস্তাব দেন। তবে ফিক্সিংয়ের প্রস্তাব ওই নারী ক্রিকেটার রাজী হননি।

ফিক্সিং নিয়ে দুই নারী ক্রিকেটারের একটি অডিও ক্লিপও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। যেখানে ফিক্সিং প্রস্তাব দেওয়ার তথ্যও রয়েছে। তবে যাকে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি রাজি হননি।

ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবগত রয়েছে রয়েছে বলে জানিয়েছেন, বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের খেলোয়াড় যখন প্রস্তাব পায়, দক্ষিণ আফ্রিকায় তখন সে ম্যানেজমেন্টকে বিষয়টি জানায়। এরপর সেখান থেকে বিসিবিকে জানানো হয়। পরবর্তীতে বিসিবি আইসিসিকে জানিয়েছে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) এখন বিষয়টা দেখছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশ

কোন ক্রিকেটারকে ম্যাচ বা স্পষ্ট ফিক্সিং বা ম্যাচের কোন তথ্য ফাঁস করার প্রস্তাব দেওয়া হলে দ্রুতই তা দুর্নীতি বিভাগকে জানানোর নিয়ম রয়েছে। তবে দুর্নীতির প্রস্তাব পেয়ে তা গোপন করলে শাস্তির বিধানও রয়েছে।

প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা সংশ্লিষ্টদের না জানানোর অপরাধে ২০১৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এই দুই বছরের মধ্যে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর