তাজিকিস্তানে হিমবাহ ধসে নিহত বেড়ে ১৯

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৯ পিএম

মধ্য এশিয়ার পার্বত্যঘেরা ছোট্ট দেশ তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) জরুরি সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সাতবার ভূমিধ্বস ও ছয়বার পাথরধস রেকর্ড করা হয়েছে। এতে ১৯ জন মারা গেছে।

সাবেক সোভিয়েতভুক্ত দরিদ্র তাজিকিস্তান প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। মৃত সকলেরই বাস ছিল আপার বাদাখশানে যেটি চীন, আফগানিস্তান ও কিরগিজস্তান সীমান্ত সংলগ্ন ও পামির পর্বত বেষ্টিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

আরও পড়ুন: সামরিক ঘাঁটিকে অর্থনৈতিক অঞ্চল বানাবে তালেবান

এদিকে এ প্রাণহানিতে তিন দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমামালি রহমনের কাছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোসহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শোকবার্তা পাঠিয়েছেন।


একাত্তর/এসজে

নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট অভূতপূর্ব আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৫০ জনে পৌঁছেছে। রোববারের মধ্যে দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর