যৌনতায় সম্মতির বয়স বাড়াতে চায় জাপান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৮ পিএম

যৌনতায় সম্মতি প্রদানের ক্ষেত্রে বৈধ বয়সসীমা ১৩ থেকে ১৬ বছর করার আহ্বান জানিয়েছে জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্যানেল। 

জাপানের বর্তমান আইন মোতাবেক, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীকেই প্রমাণ হাজির করতে হয়। নতুন প্রস্তাবে এ জায়গাটিতেও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। খবর: বিবিসি।

২০১৯ সালে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় জাপানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর থেকেই যৌনতা সংশ্লিষ্ট অপরাধ ও হয়রানির আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় জাপানে।

বর্তমানে উন্নত দেশগুলোর মধ্যে জাপানে যৌন সম্মতি প্রদানের বয়সসীমা সবচেয়ে কম। জি-৭ জোটভুক্ত দেশগুলোর মধ্যেও জাপান সর্বনিম্ন। জার্মানি ও ইতালিতে এই বয়স ১৪ বছর আর ফ্রান্স ও গ্রিসে ১৫ বছর। এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তা ১৬ বছর।

আরও পড়ুন: শান্তি প্রতিষ্ঠায় পশ্চিমা প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি: পুতিন

জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুকে আসানুমা বলেন, ‘ধর্ষণ মামলায় ভুক্তভোগীর জয়কে সহজ করা বা কঠিন করার বিষয় নয় এটি, বরং সঠিক রায়ের অর্থাৎ বিচারের ধারাবাহিকতা নিশ্চিতের লক্ষ্যে এটি করা হচ্ছে।’


একাত্তর/জো 

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর