তুরস্ক ছেড়ে দেশে ফিরছেন সিরীয় শরণার্থীরা

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১১:০৯ পিএম

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর গত দুই সপ্তাহে সেখান থেকে দেশে ফিরেছেন প্রায় ৪০ হাজার সিরীয় শরণার্থী। 

তাদের প্রায় সবাই সিরিয়ার আলেপ্পো প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। খবর: রয়টার্স।

গৃহযুদ্ধ থেকে আত্মরক্ষার্থে শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন তারা। তুরস্কের একাধিক সরকারি কর্মকর্তা এবং সিরিয়ার একটি সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মাজেন আলৌস শরণার্থীদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সরকারি সংস্থার ডিভাইসে টিকটক নিষিদ্ধ

তুরস্কের কর্মকর্তারা জানান, ভূমিকম্পের পর আশ্রিত শরণার্থীদের চলাচলের ওপর যাবতীয় কড়াকড়ি শিথিল করেছে সরকার। তারপর থেকেই শরণার্থী ক্যাম্প থেকে দলে দলে নিজ দেশে ফিরে যাচ্ছেন সিরীয় শরণার্থীরা।


একাত্তর/জো 

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর