চলতি বছর পাঁচ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য চীনের

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৩:৪৫ পিএম

চলতি বছর পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি চায় করোনা মহামারির প্রভাব কাটিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে।

রোববার (৫ মার্চ) ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক সভার উদ্বোধনী দিন চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং সরকারি কাজের প্রতিবেদন তুলে ধরার  সময় এ তথ্য প্রকাশ করেন। খবর: সিএনএন। 

প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, করোনার ধাক্কা কাটিয়ে চীনের অর্থনীতি বর্তমানে একটি পুনরুদ্ধার কার্যক্রমের মধ্যে রয়েছে। একই সঙ্গে আরও প্রবৃদ্ধির জন্য বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে।

এনপিসির উদ্বোধনী অধিবেশনে সারা দেশের তিন হাজার প্রতিনিধি অংশ নেন। তাদের সামনে খসড়া বাজেটসহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদন পেশ করা হয়। তাতে দেশটিতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বেকারত্ব কমার পরিসংখ্যান তুলে ধরা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শহরাঞ্চলে নতুন করে এক কোটি ২০ লাখ নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে বেকারত্বের হার ৫ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

করোনার কারণে ২০২০ সাল থেকে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে থাকে। ২০২২ সালে তা ৩ শতাংশে নেমে আসে। মূলত ‘শূন্য কোভিড নীতি’র কারণে দেশটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যায়। সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দেয় ও কারখানাগুলোয় উৎপাদন কমে যায়। এর প্রভাব পরে প্রবৃদ্ধিতে।

সেই অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টায় রয়েছে দেশটি। গত ডিসেম্বরে ‘শূন্য কোভিড নীতি’ থেকে বের হয়ে আসে চীন। এতে চলতি বছরের জানুয়ারি থেকে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে শুরু করে। 

বুধবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, চীনের কারখানাগুলোর কার্যক্রম ফেব্রুয়ারি মাসে গত প্রায় ১১ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছে। সেবা ও সরবরাহ খাতও ভালো করেছে।

আরও পড়ুন: ইরানে মেয়েদের আরও ৩০ স্কুলে বিষাক্ত গ্যাস হামলা

অর্থনৈতিক উন্নতির বিষয়টি উঠে এসেছে ঋণমান যাচাইকারী বৈশ্বিক সংস্থা মুডিস’র পূর্বাভাসেও। ২০২৩ ও ২০২৪ সালে চীনের জন্য ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে মুডিস। গত বছর তা ৪ শতাংশ ছিল।


একাত্তর/জো

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর