বার্ড ফ্লু: পেরুতে হাজার হাজার সি লায়নের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১০:২১ এএম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর ন্যাশনাল সার্ভিস অফ প্রটেক্টেড এরিয়াস বাই দ্য স্টেট জানিয়েছে, বার্ড ফ্লু-এর প্রাদুর্ভাবে দেশটিতে হাজার হাজার সামুদ্রিক সিংহ বা সি লায়নের মৃত্যু হয়েছে। 

অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা যা এইচফাইভএনওয়ান নামেও পরিচিত, ভাইরাসটি দেশটির একাধিক প্রজাতিতে ছড়িয়ে পড়েছে। পেরুর উপকূলে ২০২২ সালের নভেম্বরের শেষের দিকে পাখিদের মধ্যে এর প্রাথমিক প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। 

পেরুর ন্যাশনাল সার্ভিস জানায়, এ ভাইরাসে অন্তত ৬৩ হাজার পাখি মারা গেছে। পাশপাশি অন্যান্য প্রজাতিতেও মৃত্যু বাড়ছে। 

এজেন্সির তথ্য অনুসারে, কমপক্ষে তিন হাজার পাঁচশ' সি লায়নকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা পেরুর মোট সি লায়নের প্রায় তিন শতাংশ। 

পেরুর পশু চিকিৎসক জাভিয়ের জারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমাদের মনে আছে যে, গত বছর পেলিকান দিয়ে শুরু হয়েছিল তা এখন এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের প্রভাবিত করছে। 

image

আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়লো দোকান-বসতবাড়ি, এক জনের মৃত্যু

পেরু কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের মৃত বা জীবিত বন্যপ্রাণী এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

এদিকে এভিয়ান ফ্লু যুক্তরাষ্ট্রজুড়ে রেকর্ড সংখ্যক পাখি এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীকে সংক্রমিত করেছে।

২০২২ সালের শেষের দিক থেকে বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রে হাঁস, সিগাল, গিজ, বাজপাখি এবং পেঁচার মতো ১০০ টিরও বেশি প্রজাতির পাখিতে এ ভাইরাস শনাক্ত করেছেন। এছাড়া ভালুক, শেয়াল, ববক্যাট, রেকুন, ভালুক এবং ডলফিনের শরীরেও এ ভাইরাস মিলেছে। 


একাত্তর/আরবিএস  

পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর