সীমান্তে রুশ ওয়াচটাওয়ার ধ্বংসের দাবি ইউক্রেনের

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম

ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কে একটি রুশ ওয়াচটাওয়ার ধ্বংসের দাবি করছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। 

সোমবার (৬ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ক্রাকেন ইউনিট এক টেলিগ্রাম পোস্টে এ দাবি করেছে। খবর: সিএনএন।

ওই টেলিগ্রাম পোস্টে ক্রাকেন ইউনিট বলে, ‘ড্রোন ব্যবহার করে ব্রায়ানস্ক অঞ্চলে একটি স্বায়ত্তশাসিত পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংস করেছে ক্রাকেন ইউনিটের বিশেষ বাহিনী।’

গত সপ্তাহে রুশ সীমান্তের ওই অঞ্চলেই ইউক্রেনীয় নাশকতাকারীরা অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ তুলেছিল রাশিয়া। তবে নাশকতার চেষ্টাকারীরা ইউক্রেনের হয়ে লড়াইরত রুশ স্বেচ্ছাসেবী বলে জানা যায়। এমন ঘটনার পর সীমান্তে রুশ অবকাঠামোতে হামলা চালানোর এ বিরল স্বীকারোক্তি দিলো ইউক্রেন।

অবশ্য ইউক্রেনের এই দাবি পুরোপুরি অস্বীকার করছে রাশিয়া। রুশ কর্মকর্তাদের মতে দক্ষিণ ব্রায়ানস্ক অঞ্চল দিয়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি ছোট দল অনুপ্রবেশ করলেও তেমন কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি। এই দাবিকে কিয়েভের একটি ইচ্ছাকৃত উস্কানি হিসেবে দেখছে ক্রেমলিন। 

রুশ নিরাপত্তা সংস্থা বৃহস্পতিবার (২ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, অনুপ্রবেশকারীদের আটক করতে অভিযান পরিচালনা করছে তারা।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় আলেপ্পো বিমানবন্দর অচল: সিরিয়া

অনুপ্রবেশকারীদের দ্বারা দুজন রুশ বেসামরিক লোক নিহত হওয়ার কথাও জানান স্থানীয় এক কর্মকর্তা। পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবেও উল্লেখ করেন।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর