বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবে আছে করাচি

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০১:১৭ পিএম

অর্থনৈতিক সংকটে কঠিন সময় পার করছে পাকিস্তান। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভালো নয়। সব মিলিয়ে কঠিন বাস্তবতায় দেশটই। এরই মধ্যে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবে গেছে পাকিস্তানের বাণিজ্যিক নগরী হিসাবে খ্যাত করাচি। 

করাচির বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বড় ধরনের কারিগরী ক্রুটির কারণে শহরের বেশিরভাগ এলাকাতে কোন বিদ্যুৎ নেই। করাচির ৪০ শতাংশ এলাকা অন্ধকারে ডুবে গেছে।

মাল্টিপল গ্রিড স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই সংকট দেখা দেয়। অন্ধকারে ডুবে আছে নুমাইশ চৌরঙ্গী, সাদ্দার, লাইনস এরিয়া, ডিফেন্স হাউজিং অথরিটি, পঞ্জাব কলোনি, গুলিস্তাঁ-ই-জৌহর, কোরাঙ্গি ইত্যাদি এলাকা। 

তবে এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে কোনও কারণের কথা শোনা যায়নি। ছাড়াও অন্ধকারে ডুবে রয়েছে উত্তর নাজিমাবাদ, নিউ করাচি, উত্তর করাচি, লিয়াকতাবাদ, ক্লিফ্টন, ওরাঙ্গি, গুলশন-ই-ইকবাল, ওল্ড সিটি এরিয়া, লান্ধি, মলির, গুলশন-ই-হাদিদ, পাক কলোনি, শাহ ফয়জল কলোনি ও মডেল কলোনির মতো বহু এলাকা।  

দু’বছর আগেও বিশাল আকারের বিদ্যুৎ-বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। অন্ধকারে ডুবে যায় করাচি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুর-সহ দেশের ১১৪টি শহর। বিদ্যুৎসংযোগ একেবারে ছিলো না বালুচিস্তানের ২৯টি জেলায়। 

ছিলো না মোবাইল ও ইন্টারনেট-সংযোগ। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও ছিলো না বিদ্যুৎ। বিশাল আকারের ওই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হিসেবে জানা যায়, ৫০০ কেভি ট্রান্সমিশন লাইন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছিলো। 


একাত্তর/এআর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর