স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১১:২৭ এএম

কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সাগর অভিমুখে উত্তর কোরিয়া একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। 

স্থানীয় সময় রোববার (১৯ মার্চ) সকাল ১১টা পাঁচ মিনিটে ডংচাং-রি সাইট থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। মিসাইলটি প্রায় ৮০০ মিটার পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 

উত্তরের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ধারাবাহিকতাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও এর সমালোচনা করেছে। 

জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার আচরণ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং এটি অগ্রহণযোগ্য। জাপান বেইজিংয়ে উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, রোববারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মার্কিন কর্মীদের বা তার মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করে না। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেশটির বেআইনি গণবিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাব তুলে ধরে বলে এতে যোগ করা হয়েছে।

বৃহস্পতিবার কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সমুদ্রে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এর কয়েক ঘন্টা পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট একটি শীর্ষ সম্মেলনের জন্য টোকিও যান, যেখানে উত্তরের বিরুদ্ধে লড়াই করার উপায় নিয়ে আলোচনা হয়। 

আরও পড়ুন: মারিউপোল সফরে পুতিন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবারের মিসাইল উৎক্ষেপণ চলমান মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার বিরুদ্ধে একটি সতর্কতা ছিল বলে দাবি করেছে পিয়ংইয়ং।

এদিকে, উত্তরের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার জন্য দক্ষিণ কোরিয়া এবং আমেরিকান বাহিনী গত সপ্তাহের শুরুতে ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে ১১ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করে। 


একাত্তর/এসজে

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
আমেরিকা এবং ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলা ও শত শত কোটি ডলারের বোমা হামলাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মাটির নিচের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে পুনরায় সচল করে তুলেছে ইরান। মার্কিন ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর