ক্ষতিগ্রস্ত বন্দরনগরী খেরসন সফরে জেলেনস্কি

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৩:২৬ পিএম

রুশ বাহিনীর হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খেরসন সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) এই সফর করেন বলে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। খবর: এএফপি।

জেলেনস্কি জানান, রুশ বাহিনীর হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পোসাদ পোকরোভস্কে গ্রাম তিনি পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তাদের কী কী সমস্যা আর জরুরি প্রয়োজন সম্পর্কে জানতে চেয়েছেন তিনি। সফর শেষে তিনি সবকিছু পুনরুদ্ধারের পাশাপাশি প্রতিটি গ্রাম আগের মতোই সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দেন। 

গত বছরের শেষদিকে আঞ্চলিক রাজধানী খেরসন পুনরুদ্ধার করতে সক্ষম হয় ইউক্রেনীয় সেনারা। তবে এখনও আংশিকভাবে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে অঞ্চলটি। এরই মধ্যে রুশ হামলায় অঞ্চলটির বহু বাড়িঘর আর বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি বিদুৎবিচ্ছিন্ন থাকা ঘরবাড়িতে দ্রুত বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ দেন। পুনর্গঠনের কাজে জড়িতদের ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুন: প্রথমবার বছরে ১০ লাখ বেড়েছে কানাডার জনসংখ্যা

কয়েক দিনের মধ্যে কিয়েভের বাইরে এটি জেলেনস্কির দ্বিতীয় সফর। গত বুধবার পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সে সময় তিনি যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউক্রেনীয় সেনাদের পদক তুলে দেন।


একাত্তর/জো

দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর