রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১০:০১ পিএম

ইউক্রেনের দক্ষিণে জাপোরিজ্জিয়া অঞ্চলে রাশিয়ার দখলকৃত মেলিতোপোল শহরে একটি বিমানঘাঁটিতে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। 

বৃহস্পতিবার শহরটির সাবেক ইউক্রেনীয় মেয়র ইভান ফেডোরভ মেলিতোপোলে রুশ বিমানঘাঁটিতে হামলা চালানোর খবরটি জানান। খবর: ওয়াল স্ট্রিট জার্নাল।

ক্রিমিয়ায় রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত অঞ্চলটিকে ইউক্রেনের পাল্টা আক্রমণের সম্ভাব্য প্রধান লক্ষ্য মনে করছেন অনেকে। 

দখলকৃত অঞ্চলটির মস্কো মনোনীত কর্তৃপক্ষ বলছে, মার্কিন হিমার্স রকেট থেকে নিক্ষেপ করা ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

আবার পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন, হিমার্স রকেট থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার প্রযুক্তি নেই রাশিয়ার।

এ নিয়ে সম্প্রতি তৃতীয়বারের মতো হামলা হলো শহরটিতে। 

সাবেক ইউক্রেনীয় মেয়র ফেডোরভ বলেন, এর আগে বুধবার রেলওয়ের একটি গুদাম ও একটি রুশ সামরিক বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ ঘটে। দুই দিন আগে একটি গাড়িতে বোমা হামলায় গুরুতর আহত হন রুশ কর্মকর্তা মাকসিম জুবারেভ। এসব হামলার দায় স্বীকার না করলেও রুশ দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে কাজ করছে কিয়েভ।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর প্রথম দিকেই মেলিতোপোল শহরটি দখল করে নিয়েছিল রুশ বাহিনী। অঞ্চলটির কাছে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগের জন্য কার্চ প্রণালীর ওপরে একটি সেতু তৈরি করে রাশিয়া।

অঞ্চলটিতে ইউক্রেনীয় হামলাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। কেননা এই সেতুটি ধ্বংস করতে পারলে আজভ সাগরের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে কিয়েভ।

আরও পড়ুন: লেবাননেও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল

আজভ সাগরের উত্তর তীর থেকে সহজেই কার্চ প্রণালীতে অবস্থিত রুশ সেতুটিতে হামলা চালাতে পারবে ইউক্রেন। গত বছর অক্টোবরে এক বোমা বিস্ফোরণে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল সেতুটির, মেরামতে এখনও কাজ করছে রাশিয়া।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর