ইউক্রেনের বিরুদ্ধে পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ!

আপডেট : ০৩ মে ২০২৩, ০৭:২৪ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টায় ইউক্রেন ক্রেমলিনের আকাশে দুইটি ড্রোন পাঠিয়েছিলো বলে অভিযোগ করেছে মস্কো। সেইসঙ্গে ঘাতক ড্রোনকে নিষ্ক্রিয় করার কথাও দাবি করেছে রাশিয়া। এই বিষয়ে কিয়েভ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। 

ক্রেমলিন জানিয়েছে, ইলেকট্রনিক রাডারের সাহায্যে বিশেষ পরিষেবা ব্যবহার করে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়। 

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদসংস্থাকে বলেছেন, হামলার সময় ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ছিলেন না। তবে এ হামলায় ভবনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তারা এই মুহূর্তে এ নিয়ে কোনও মন্তব্য করবে না। 

রাশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমের অযাচাইকৃত ফুটেজে, বুধবার ভোরে কেন্দ্রীয় মস্কোতে ধোঁয়া উড়তে দেখা গেছে। 

image


এক বিবৃতিতে ক্রেমলিন বলে, ‘গতরাতে, কিয়েভ সরকার চালকবিহীন বিমানবাহী যান দিয়ে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের ক্রেমলিনের বাসভবনে হামলা চালানোর চেষ্টা করে।’

বিবৃতিতে বলা হয়, ‘এটিকে তারা পরিকল্পিত সন্ত্রাসী কাজ এবং প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা’ হিসাবে বিবেচনা করছে এবং ‘যেখানে ও যখনই প্রয়োজন মনে করা হবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে’। 

বিবৃতিতে আরও বলা হয়, পুতিন আহত হননি এবং তার সময়সূচী স্বাভাবিকভাবে চলতে থাকবে। ড্রোনের টুকরো ক্রেমলিন সাইটে পড়লেও কেউ আহত হয়নি। 

আরও পড়ুন: সার্বিয়ায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৯

আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজের আগে এই ঘটনা ঘটলো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ওই অনুষ্ঠানে বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 


একাত্তর/এআর/এএসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর