নর্ডস্ট্রিমের কাছে রুশ জাহাজের আনাগোনা ছিলো!

আপডেট : ০৩ মে ২০২৩, ০৮:০২ পিএম

নর্ডস্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের কিছু আগে তার কাছাকাছি এলাকায় ডুবো অপারেশন চালাতে সক্ষম রাশিয়ান জাহাজ অবস্থান করছিলো বলে একটি অনুসন্ধানী তথ্যচিত্রে দাবি করা হয়েছে। 

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ নৌবাহিনীর জাহাজের বাধাপ্রাপ্ত যোগাযোগ সিগন্যাল ব্যবহার করে জাহাজগুলোর অবস্থান সনাক্ত করা হয়। 

গত সেপ্টেম্বরে জলের নিচে বিস্ফোরণের ফলে নর্ডস্ট্রিম পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস নিয়ে যাওয়ার জন্য তৈরি পাইপলাইনটি এর ফলে অকেজো হয়ে পড়ে। 

তবে ওই বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। 

বিস্ফোরণস্থলের কাছাকাছি দেশগুলোতে এখনও আনুষ্ঠানিক তদন্ত চলছে। এখন পর্যন্ত তারা শুধু বলেছে, বিস্ফোরণগুলো কোনও ধরণের দুর্ঘটনার পরিবর্তে নাশকতার ফলাফল ছিল বলে বিশ্বাস তাদের। 

চারটি নর্ডিক পাবলিক ব্রডকাস্টার এবং ইংরেজি ভাষার পডকাস্ট কোল্ড ফ্রন্ট তাদের প্রতিবেদনে বলেছে, বিস্ফোরণের আগে রুশ জাহাজের সন্দেহজনক চলাচল এই ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার দিকে নির্দেশ করে। 

ডেনমার্কের প্রতিরক্ষা কমান্ড একটি পৃথক প্রতিবেদন নিশ্চিত করেছে যে, নিমফেন নামক একটি ডেনিশ টহল নৌকা বিস্ফোরণের কয়েক দিন আগে ওই এলাকায় একটি রাশিয়ান সাবমেরিন-উদ্ধার জাহাজের ২৬টি ছবি তুলেছিল। 

ওয়েবসাইটটি বলছে, এসএস-৭৫০ কালিনিনগ্রাদ থেকে যাত্রা করেছিল এবং ২২ সেপ্টেম্বর তারিখে বোর্নহোম দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল।

ডেনমার্কের ডিআর, নরওয়ের এনআরকে, সুইডেনের এসভিটি এবং ফিনল্যান্ডের ইয়েলের তদন্ত গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে জাহাজটির গতিবিধি এবং কর্মের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যাকে তারা অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছে।

জাহাজগুলোর মধ্যে রাশিয়ান নৌ গবেষণা জাহাজ সিবিরিয়াকভ, টাগবোট এসবি-১২৩ এবং রাশিয়ান নৌবহরের তৃতীয় একটি জাহাজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মিডিয়া আউটলেটগুলো নাম দিয়ে এসব জাহাজ সনাক্ত করতে পারেনি।

এগুলোকে তথাকথিত ‘ভূত-জাহাজ’ বলা হচ্ছে, যেগুলোর ট্রান্সমিটারগুলো বন্ধ ছিল।

সম্প্রচারকারীরা অবশ্য বলেছে, তারা রাশিয়ান নৌঘাঁটিতে পাঠানো রেডিও যোগাযোগ ব্যবহার করে তাদের গতিবিধি ট্র্যাক করতে সক্ষম হয়েছে। 

গতিবিধিগুলো একজন প্রাক্তন ব্রিটিশ নৌ গোয়েন্দা কর্মকর্তার ট্র্যাক করেছিলেন, যিনি ২০১৮ সালে অবসর নেয়ার আগে পর্যন্ত রাশিয়ান বাল্টিক ফ্লিটের ইন্টারসেপশনে কাজ করতেন৷ 

আরও পড়ুন: ইউক্রেনের বিরুদ্ধে পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ!

বেনামী ওই অফিসার বলেছেন, তিনি তার গবেষণা চালাতে ওপেন সোর্স তথ্য এবং রেডিও যোগাযোগ ব্যবহার করেন৷

রাশিয়া ধারাবাহিকভাবে নর্ডস্ট্রিম বিস্ফোরণের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। বিস্ফোরণের পর থেকেই পশ্চিমা দেশগুলো ও রাশিয়া এ ব্যাপারে একে অপরকে দোষারোপ করে আসছে।

অতিসম্প্রতি এমন খবরও পাওয়া গেছে যে, এ ঘটনায় গোয়েন্দারা ইউক্রেনপন্থীদের দিকে ইঙ্গিত করেছে, তবে খোদ ইউক্রেনের সরকারের দিকে নয়। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর