নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ায় গাড়ি বিক্রি বেড়েছে তিন গুণ

আপডেট : ০৬ মে ২০২৩, ১০:৪২ পিএম

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা যেন শাপে বর হিসেবে দেখা দিয়েছে। নিষেধাজ্ঞার কারণেই আবার ঘুরে দাঁড়িয়েছে রাশিয়ার গাড়ির বাজার। চলতি বছরের এপ্রিল মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রির পরিমাণ ব্যাপকভাবে বেড়ে গেছে দেশটিতে। গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের এপ্রিল মাসে গাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ। 

রুশ অটোমোবাইল বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাভতোস্তাত শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। খবর রয়টার্সের। 

সংস্থাটির প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের এপ্রিল মাসে রাশিয়ায় ৭৫ হাজারেরও বেশি নতুন গাড়ি বিক্রি হয়েছে। এই সংখ্যা আগের মাস মার্চের চেয়ে শতকরা আট শতাংশ বেশি এবং ২০২২ সালের এপ্রিলের তুলনায় ২ দশমিক ৭ গুণ বেশি।

সংস্থাটি আরও জানিয়েছে, মোট বিক্রি করা গাড়ির শতকরা ৪৪ ভাগ চীনা ব্র্যান্ডের এবং শতকরা ৩৫ ভাগ রাশিয়ার তৈরি। এর বাইরে দক্ষিণ কোরিয়া, জাপান, ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকার গাড়ি সম্মিলিতভাবে বিক্রি হয়েছে মাত্র ২০ ভাগ।

image


এ সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রাশিয়ার তৈরি লাডা ব্র্যান্ডের গাড়ি। আর জনপ্রিয়তার দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে রুশ নির্মিত লাডা গ্রান্টা মডেলের গাড়ি। এপ্রিলে ৩৩ শতাংশ বাজারের শেয়ার ছিল লাডার দখলে, যা এক বছর আগে ২৩ শতাংশ ছিল। 

আরও পড়ুন: ব্রিটেনের রাজা-রানি হিসেবে অভিষিক্ত হলেন চার্লস ও ক্যামিলা

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বাজার থেকে পশ্চিমা এবং জাপানি গাড়ি কোম্পানিগুলো বেরিয়ে যাওয়ার ফলেই এমনটা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাশিয়ার নিজস্ব ব্রান্ডের গাড়ি বিক্রির বিরাট সুযোগ উন্মোচিত হয়েছে।

অন্যদিকে চীনের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও রাশিয়ার বাজারে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। চীন আশা করছে, চলতি বছরে রাশিয়ার বাজারে মোট গাড়ি বিক্রির শতকরা ৬০ ভাগ তাদের দখলে থাকবে।


একাত্তর/আরবিএস  

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালীতে হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী আক্রমণ ও ভূখণ্ড দখলের মুখে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। জীবন বাঁচাতে জলপথে পালিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর