ইউক্রেনে চারটি রুশ যুদ্ধবিমান ও কপ্টার ভূপাতিত

আপডেট : ১৫ মে ২০২৩, ০২:১৬ পিএম

ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চল সীমান্তের কাছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে চারটি রুশ সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের উত্তরপূর্ব সীমান্তের কাছে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি সুখই বোমারু বিমান ও একটি যুদ্ধবিমান এবং দুটি হেলিকপ্টার প্রায় একই সময়ে গুলি করে ভূপাতিত করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, যুদ্ধবিমানগুলো ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিলও। আর তাদের সহায়তায় ছিলো দু'টি হেলিকপ্টার। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আর কিয়েভের দাবির নিরপেক্ষভাবে সতত্য যাচাই করা সম্ভব নয়নি। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষস্থানীয় উপদেষ্টা মিখাইলো পোডোল্যাক টুইট বার্তায় বলেছেন, বিচার হয়েছে, ততক্ষণাৎ কর্মফল ভুগতে হয়েছে।

জানা গেছে, যুদ্ধবিমানের পাশাপাশি ইউক্রেনের গুলিতে হেলিকপ্টারের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইউক্রেন সীমান্তের থেকে ২৫ মাইল দূরে ভেঙে পড়ে হেলিকপ্টার। 

দু’টি যুদ্ধবিমান ও দু’টি হেলিকপ্টারের মোট চার জন আরোহীই প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে। যদিও এনিয়ে ক্রেমলিন থেকে কোন প্রতিক্রিয়া বা মন্তব্য করা হয়নি। 


একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর