কর্ণাটকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, শিবকুমার উপমুখ্যমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০২৩, ০৮:২২ এএম

ভারতে শেষ পর্যন্ত সিদ্দারামাইয়াই হচ্ছেন কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন ডি কে শিবকুমার। 

বৃহস্পতিবার দিল্লির কংগ্রেস সদরদপ্তরে দলের সাংগঠনিক সম্পাদক কে সি বেনুগোপাল এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। 

এসময় তার সঙ্গে ছিলেন কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা রণদীপ সুরযেওয়ালা।

কংগ্রেসের সিদ্ধান্ত ঘোষণার পর ৭৬ বছর বয়সী সিদ্দারামাইয়া বলেন, দলের পক্ষ থেকে যা বলা হয়েছে, তা আমারও মত। এর বাইরে আর কিছু বলার নেই।

শিবকুমার টুইটারে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সিদ্দারামাইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, কর্ণাটকের ভবিষ্যৎ সুরক্ষিত। রাজ্যবাসীর কল্যাণ আমাদের অগ্রাধিকার। তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।

বেনুগোপাল ও সুরযেওয়ালা বলেছেন, শিবকুমারই হবেন একমাত্র উপমুখ্যমন্ত্রী। তবে সেই সঙ্গে তিনি রাজ্যের সভাপতি পদেও বহাল থাকবেন। 

তারা আরও বলেন, আগামী বছর লোকসভা ভোট। সেই বিবেচনায় শিবকুমারকে রাজ্যের সভাপতি পদে বহাল রাখা হচ্ছে। জয়পুরে দলের পূর্ণাঙ্গ অধিবেশনে যদিও ‘এক ব্যক্তি এক পদ’ নীতি গৃহীত হয়েছিল।

এদিকে, কর্ণাটকের ২২৪ আসনের বিধানসভায় ২১৭ জন বিধায়কই কোটিপতি, যা ৯৭ শতাংশ। কংগ্রেসের ১৩৫ বিধায়কের মধ্যে ১৩২ জনই কোটিপতি। বিজেপির ৬৬ জনের মধ্যে ৬৩ জন বিধায়ক কোটিপতি। জনতা দল (সেকুলার)-এর একজন বাদে ১৯ জনের মধ্যে সবাই কোটিপতি। বিজয়ীদের গড় সম্পত্তির পরিমাণ ৬৪.৩৯ কোটি রুপি। বিধায়কদের মধ্যে সবচেয়ে ধনী কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। তার মোট সম্পত্তির পরিমাণ এক হাজার ৪১৪ কোটি রুপি।

কর্ণাটকে ভোটের আগেই নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য দেখা যায়, নির্বাচনে প্রার্থীদের ৫৮১ জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। তাদের ১২২ জন নির্বাচনে জয়ী হয়েছেন। 

আরও পড়ুন: আফগান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন মৌলভি আবদুল কবির

পরিবারতন্ত্র নিয়ে একে অপরকে দোষারোপ করে আসছে জাতীয় কিংবা আঞ্চলিক রাজনৈতিক দলগুলো। দক্ষিণের রাজ্যের ২২৪ জয়ী বিধানসভার সদস্যের মধ্যে ৪৩ জনই পারিবারিক সূত্রেই ভোটে লড়াইয়ে সুযোগ পেয়েছেন। 


একাত্তর/জো

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর