লেবাননে বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধা নিহত

আপডেট : ৩১ মে ২০২৩, ১০:১২ পিএম

লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তবর্তী কুসায়া শহরে এক বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন।

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন- জেনারেল কমান্ডের (পিএফএলপি-জিসি) সদস্য ছিলেন তারা। 

বুধবারের এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে সংগঠনটি। খবর: আলজাজিরা। 

সংগঠনটির সদস্য আনোয়ার রাজা জানান, ইসরায়েলের এই হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

সংগঠনটির আরেক নেতা বলেন, উপযুক্ত সময়ে এর প্রতিশোধ নেবেন তারা। ইসরায়েলিদের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভের কারণে যুদ্ধ থেকে তার দলকে কোনোভাবেই বিরত রাখা সম্ভব হবে না। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সূত্র জানায়, হামলাটির সঙ্গে তেল আবিবের কোনও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল। লেবাননের সামরিক বাহিনী কিংবা ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কাছ থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অস্ত্র গুদামে একটি পুরনো রকেট বিস্ফোরিত হয়েছে অথবা মাইন অপসারণের সময় তা বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে লেবানন ও ফিলিস্তিনি সূত্র থেকে ভিন্ন তথ্য পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পিএফএলপি-জিসি গোষ্ঠীটি লেবানন-সিরিয়া সীমান্তে সক্রিয়। দুই দেশেই তাদের সশস্ত্র যোদ্ধাদের উপস্থিতি আছে। আগে বেশ কয়েকবার ইসরায়েলে আক্রমণ করেছিল তারা।

আরও পড়ুন: ফিনল্যান্ডকে নিয়ে ন্যাটোর বড় সামরিক মহড়া

গত কয়েক বছরে লেবাননে ইসরায়েলি বিমান হামলার ঘটনা খুব একটা শোনা যায়নি। তবে চলতি বছরের এপ্রিলে ইসরায়েলে রকেট হামলার পর লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়েছিল তেল আবিব।


একাত্তর/জো

ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর