তুরস্কে নতুন সেনাপ্রধান নিয়োগ দিলেন এরদোগান

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:২০ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রধান নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টাসহ বেশ কয়েকটি শীর্ষ পদে নতুন লোক নিয়োগ দিয়েছেন।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান  নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক নতুন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন আকিফ চাগাতায়ে কিলকে। 

অপরদিকে তুর্কি সশস্ত্র বাহিনীর ল্যান্ড ফোর্সেস কমান্ডের প্রধান মুসা অ্যাভসেভারকে অন্তর্বর্তীকালীন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তার অন্তর্বর্তী মেয়াদে বর্তমান পদেও বহাল থাকবেন।

আরও পড়ুন: আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

এছাড়া তুরস্কের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের সিইও হালুক গর্গুন রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রধান প্রকল্পের দায়িত্বে থাকা শীর্ষ প্রতিরক্ষা সংস্থা ডিফেন্স ইন্ডাস্ট্রিজের (এসএসবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।


একাত্তর/এআর

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং আমেরিকা-ইরানের মধ্যে স্থবির হয়ে পড়া সংলাপ পুনরুজ্জীবিত করতে এক ঝটিকা সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর