এবার ব্রিকস ব্যাংকে যোগ দিতে চায় হন্ডুরাস

আপডেট : ১০ জুন ২০২৩, ০৭:৫৪ পিএম

বাংলাদেশসহ একাধিক দেশের পর এবার ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবিতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে মধ্য আমেরিকার হন্ডুরাস। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রোর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

জিওমারা ক্যাস্ত্রো ব্যাংকটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সাথে এক বৈঠকে তার দেশের আগ্রহের কথা জানান। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ছয় দিনের সরকারি সফরে চীন রয়েছেন। 

উল্লেখ্য, ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: বিশ্বে প্রতি ২২ জনে একজন সংঘাত ও দুর্যোগ পীড়িত: জাতিসংঘ

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোসহ ব্রিকসের সদস্য দেশগুলোর অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়নে অর্থায়নের লক্ষ্য নিয়ে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল- ব্রিকসভুক্ত দেশগুলোর মার্কিন ডলার এবং ইউরোর ওপর নির্ভরশীলতা কমানো। 

এরইমধ্যে এই ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে এবং মিশর। এ পর্যন্ত পাঁচ প্রতিষ্ঠাতা সদস্য দেশকে এনডিবি ৯৬টি প্রকল্প বাস্তবায়নের জন্য তিন হাজার ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছে। 


একাত্তর/আরবিএস  

দক্ষিণ আফ্রিকার উপকূলে চীন, রাশিয়া এবং ইরানসহ ব্রিকস (BRICS) ব্লকের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে যৌথ নৌ মহড়া শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকা এই মহড়াকে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সামুদ্রিক...
‘মার্কিন বিরোধী নীতিতে’ ব্রিকসের সাথে যুক্ত হলে যে কোনো দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে এতদিন প্রবল প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত এ যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন, এমনটাই মনে করছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্জোরি টেলর গ্রিন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর