এবার জাপোরিজ্জিয়ায় বাঁধ ধ্বংস, আঙ্গুল রাশিয়ার দিকে

আপডেট : ১৩ জুন ২০২৩, ০২:১৪ পিএম

খেরসনের পর এবার জাপোরিজ্জিয়া অঞ্চলের একটি বাঁধ রুশ বাহিনী উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

সোমবার এমন দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ভ্যালেরি শেরশেন। 

শেরশেন বলেছেন, নোভোদারিভকা গ্রামের কাছের একটি বাঁধের অবকাঠামো উড়িয়ে দিয়েছে তারা। এতে মোকরি ইয়ালি নদীর দুই পাশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

তিন আরও দাবি করেছেন, দখলকৃত এলাকা ইউক্রেনের অগ্রগতি ঠেকাতে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ওই অঞ্চলের বাঁধ উড়িয়ে দিচ্ছে।

তবে এ বিষয়ে মস্কোর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ‘নোভা কাখোভকা’ জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধটি ভোরের দিকে বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়া নিয়ে পরস্পরকে দুষছে ইউক্রেন ও রুশ কর্তৃপক্ষ। এ ঘটনায় মস্কোকে দায়ী করেছে পশ্চিমারা।

‘নোভা কাখোভকা’ বাঁধ বিপর্যয়ে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা খেরসনের অনেক আবাসিক এলাকা তলিয়ে গেছে ইতোমধ্যে। লোকালয়ে পানি ঢুকে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ঝুঁকি বাড়ায় নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকে। 

‘নোভা কাখোভকা’ বাঁধটি কবে নাগাদ মেরামত সম্ভব হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট করেনি জেলেনস্কির প্রশাসন। এর মধ্যেই নতুন করে জাপোরিজ্জিয়া অঞ্চলের বাঁধ ধ্বংসের পর পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর