কিয়েভ সফরে যাচ্ছেন আইএইএ প্রধান

আপডেট : ১৩ জুন ২০২৩, ০১:৪৮ পিএম

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করতে কিয়েভ সফরে যাচ্ছেন।

মঙ্গলবার কিয়েভ সফরের পরে তার জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে। খবর: এএফপি।

সংঘাত শুরুর পর থেকে আইএইএ প্রধান গ্রোসি এ বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু দুর্ঘটনার আশঙ্কার ব্যাপারে সতর্ক করে আসছেন। তিনি আগেও দুইবার কেন্দ্রটি পরিদর্শন করেন এবং সেখানে আইএইএ’র একটি স্থায়ী দল রয়েছে।

ডিনিপ্রো নদীর উপর স্থাপিত রাশিয়া অধিকৃত ‘নোভা কাখোভকা’ বাঁধের জলাধার থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির জন্য শীতল পানি সরবরাহ করা হয়ে থাকে। বাঁধটি গত সপ্তাহে ধ্বংস হয়ে যায়। কিয়েভ এ বাঁধ ভেঙ্গে যাওয়ার ঘটনায় মস্কোকে দায়ী করেছে।

আইএইএ সতর্ক করে দিয়ে বলেছে, ‘নোভা কাখোভকা’ বাঁধে বিপর্যয়ের ঘটনায় ইতোমধ্যে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

গ্রোসি সোমবার ভিয়েনা ছেড়ে যাওয়ার একটি ছবি টুইট করে বলেছেন, ইউক্রেনেরে প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করতে কিয়েভ যাচ্ছেন তিনি।


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর