ইরানের সাথে পরমাণু চুক্তির খবর সঠিক নয়: ব্লিংকেন

আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:৫৭ পিএম

ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং দেশটিতে আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ে ওয়াশিংটন ও তেহরান চুক্তির কাছাকাছি রয়েছে বলে প্রকাশিত খবর সঠিক নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

শুক্রবার ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এ খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছেন। খবর: ভয়েস অব আমেরিকা।

ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে ব্লিংকেন বলেন, ইরানের সাথে পরমাণু চুক্তি কিংবা আটক ব্যক্তিদের বিষয়ে চুক্তি হতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে, তা সঠিক নয়।

এদিকে, সোমবার ইরান বলেছে, ওমানের মাধ্যমে তারা মার্কিন অবরোধ ও আটক ব্যক্তিদের নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এ কারণে খবর ছড়িয়ে পড়ে যে বছরের পর বছর ধরে মুখোমুখি আলোচনায় অংশ না নেয়া এ দেশ দুইটি একটি চুক্তিতে পৌঁছাতে পারে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৫ সালে ইরানের সাথে পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে দেশটির ওপর অবরোধ শিথিল করা নিয়ে চুক্তি হয়। ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে চুক্তিটি বাতিল করেন।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০১৫ সালের চুক্তি পুনরায় ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেও গত দুই বছরেও তা সম্ভব হয়নি।

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে- এমন অভিযোগে দেশটির ওপর অবরোধ আরোপ অব্যাহত রয়েছে। যদিও তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহেও বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না।

আরও পড়ুন: উগান্ডায় স্কুলে জঙ্গি হামলায় ২৫ জন নিহত

আমেরিকার সাথে চুক্তি হতে পারে উল্লেখ করে সোমবার খামেনি বলেন, নিকট ভবিষ্যতে বন্দী বিনিময়ে সমঝোতা হতে পারে যদি ওয়াশিংটন তেহরানের মতো একই রকম আন্তরিকতা প্রদর্শন করে।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর