নিউজিল্যান্ডে তিন রেস্তোরাঁয় কুড়াল হামলা

আপডেট : ২০ জুন ২০২৩, ০১:৪৫ পিএম

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে তিনটি চাইনিজ রেস্তোরাঁয় কুড়াল নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় কমপক্ষে চার জন আহত হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

মঙ্গলবার নর্থ শোর এবং অকল্যান্ড হাসপাতালের মুখপাত্র বলেছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা স্থিতিশীল। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তবে চতুর্থ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলাকারী সোমবার রাতে তিনটি চাইনিজ রেস্তোরাঁ- ঝাংলিয়াং মালাটাং, ইউ'স ডাম্পলিং কিচেন ও মায়া হটপটে প্রবেশ করে এবং এলোপাথারিভাবে কুড়াল চালিয়ে মানুষের ওপর আক্রমণ শুরু করে।

image

আরও পড়ুন: আমরা সঠিক পথে রয়েছি: বাইডেন

পুলিশ বলেছে, ২৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চীনা নাগরিক মঙ্গলবার আদালতে সংক্ষিপ্ত হাজিরাও দিয়েছেন। 

ওয়েটমাটা ইস্ট এরিয়া কমান্ডার ইন্সপেক্টর স্টেফান সাগর বলেন, পুলিশ বিশ্বাস করে যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। এখানে জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হামলা চালানো হয়েছে বলে কোনো প্রমাণ নেই।


একাত্তর/আরবিএস  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর