পূর্বাঞ্চলে একদিনেই রাশিয়া ও ইউক্রেনের ৩৫ বার সংঘর্ষ

আপডেট : ২১ জুন ২০২৩, ০৭:৪৬ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা আক্রমণে ইউক্রেনের সশস্ত্র বাহিনী একদিনেই রুশ বাহিনীর সাথে ৩৫ বার সংঘাতে জড়িয়েছিল।

সোমবার দোনেৎস্কের লাইম্যান, বাখমুত, আভদিভকা এবং মারিঙ্কা এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে বলে কিয়েভের এক শীর্ষ কর্মকর্তা জানান। খবর: সিএনএন।

তিনি বলেছেন, দোনেৎস্কের লাইম্যান, বাখমুত, আভদিভকা এবং মারিঙ্কা এলাকায় নজর রাখছে রাশিয়া। আগের দিন ইরানের তৈরি ৩৫টি শাহেদ ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালালে ৩২টি ধ্বংস করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনা ও বসতিতে ৭২টিরও বেশি বিমান হামলা চালানোর পাশাপাশি একাধিক রকেট সিস্টেম থেকে ৩৬ বার হামলা চালানোর খবর পাওয়া গেছে। বেসামরিক মানুষ আহত হয়েছে।

তবে রুশ বাহিনী খেরসনের দক্ষিণ ও জাপোরিজ্জিয়া অঞ্চলে কিছুটা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। 

পাল্টা আক্রমণের পর ছোট ছোট অগ্রগতি অর্জনেরও দাবি করেছে ইউক্রেন। এখন পর্যন্ত আটটি গ্রাম পুনরুদ্ধার করেতে পেরেছে বলেও দাবি করেছে কিয়েভ।

আরও পড়ুন: শি জিনপিংকে স্বৈরশাসক বললেন বাইডেন

এদিকে, কিয়েভ ক্রিমিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে কিয়েভ। দীর্ঘপাল্লার মার্কিন হিমার্স ও ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন এসব হামলার পরিকল্পনা করছে বলে মঙ্গলবার দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর