চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় ছয়জন নিহত

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:৩৩ পিএম

চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার স্থানীয় সময় সকাল সাতটা ৪০ মিনিটে লিয়ানজিয়াং কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। পরে আটটার দিকে সন্দেহভাজনকে আটক করা হয়। 

নগর সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুজন অভিভাবক এবং তিনজন শিক্ষার্থী রয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সী আটক ব্যক্তির নাম উ। এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করেছে তারা। 

কিন্ডারগার্টেনের কাছে কাজ করা এক দোকানের মালিক বিবিসিকে বলেন, আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে। 

আক্রমণটি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মজুড়ে ব্যাপক কথোপকথনের জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী হতবাক হয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

চীনে হিংসাত্মক অপরাধ তুলনামূলকভাবে বিরল, তবে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি স্কুলে ছুরি হামলার ঘটনা ঘটেছে।

গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে আততায়ীর ছুরি হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়।

আরও পড়ুন: সিরিয়ায় আইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

চীনা কর্তৃপক্ষ ২০১০ সাল থেকে বিভিন্ন স্কুলের চারপাশে নিরাপত্তা জোরদার করছে। 

সেই বছর, জননিরাপত্তা মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে শিক্ষক ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ড ‘দৃঢ়ভাবে দমন’ করার আহ্বান জানিয়েছিল।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর