জুলাইয়ের প্রথম সপ্তাহ রেকর্ড বইয়ের উষ্ণতম

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম

জুলাই মাসের প্রথম সপ্তাহটি ছিলো রেকর্ড বইতে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম। বিশ্বব্যাপী প্রচন্ড দাবদাহ ও গরম তাপমাত্রার রেকর্ড হবার পর সোমবার এক প্রাথমিক প্রতিবেদনে একথা জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।

ডব্লিউএমও এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে রেকর্ডের খাতায় বিশ্বের সবচেয়ে উষ্ণতম সপ্তাহ ছিলো জুলাইয়ের শুরু। জলবায়ু পরিবর্তন এবং এল নিনোর প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের কারণে গেলো জুন সামও ছিলো রেকর্ডের হিসাবে সবচেয়ে উষ্ণতম।

সাম্প্রতিক সময়ে গোটা পৃথিবী ব্যাপকভাবে তাপমাত্রা বেড়ে যাবার উদাহরণ প্রত্যক্ষ করছে। দেশে দেশে তাপমাত্রার রেকর্ড হয়েছে। সবশেষ স্পেনে খরা এবং চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ করেছে প্রচণ্ড তাপপ্রবাহ। এশিয়ার বিভিন্ন দেশও রেকর্ড তামপাত্রা দেখছে। 

ডাব্লিউএমও বলছে, জল ও স্থলে তাপমাত্রা অতীতে সব রেকর্ড ভেঙ্গে দিচ্ছে। যা প্রাণপ্রকৃতি ও আবহাওয়ার ওপর সম্ভাব্য বিধ্বংসী হুমকি সৃষ্টি করছে। 

জাতিসংঘের আবহাওয়া বিষয়ক এই সংস্থার জলবায়ু বিভাগের পরিচালক ক্রিস্টোফার হিউইট বলেন, এখনো অজানা অনেক কিছু। তবে ধারণা করা হচ্ছে এল নিনো আরও বিকশিত হলে তাপমাত্রা বৃদ্ধির নতুন নতুন রেকর্ড হবে এবং এই প্রভাব ২০২৪ সাল পর্যন্ত থাকতে পারে।  

বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিবেদনে আরও জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি ভালোভাবে বুঝা যাবে। প্রতিবছর বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে এবং এক বা দুই দশক ধরে এটা চলতে থাকলে তার প্রভাব দেখা যাবে।

যেমন-দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ থাকা, মারাত্মক ঝড় ও তীব্র দাবানল দেখা যাবে। বিজ্ঞানীরা বলছেন, কার্বন নির্গমন ব্যাপকভাবে কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখার সময় এখনও আছে। এজন্য দেশগুলোর সমন্বিত উদ্যোগ দরকার।

উল্লেখ্য, এই মুহূর্তে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকাতে অবস্থান করছে এল নিনো। আর এর প্রভাবে গোটা বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং সমুদ্রের গড় তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। 

এল নিনো হল উষ্ণ সামুদ্রিক স্রোত। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি সমুদ্র পৃষ্ঠের গড় তাপমাত্রা ০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় সেক্ষেত্রে তা এল নিনো বলা হয়ে থাকে। যে কোনও দেশের তাপমাত্রা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে এল নিনো।


একাত্তর/এআর


বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
বিশ্বের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিলো চলতি বছরের সেপ্টেম্বর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা। বৈশ্বিক গড় তাপমাত্রা চলতি মাসেও রেকর্ডের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর