সেপ্টেম্বর ছিলো ইতিহাসের তৃতীয় উষ্ণতম মাস

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

বিশ্বের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিলো চলতি বছরের সেপ্টেম্বর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা। বৈশ্বিক গড় তাপমাত্রা চলতি মাসেও রেকর্ডের কাছাকাছি অবস্থানে থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

এএফপির খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল ওয়ার্মিং পর্যবেক্ষক সংস্থাটি আরো জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাস ২০২৩ সালের রেকর্ড ছাড়াতে পারেনি। তবে গত বছর একই সময়ের তুলনায় সামান্য শীতল ছিলো।

কোপের্নিকাসের জলবায়ু বিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্জেস বলেন, বৈশ্বিক তাপমাত্রা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে, বাতাসে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ প্রতিনিয়ত বাড়ায় স্থল ও সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘসময় ধরে উচ্চমাত্রায় রয়েছে।

সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা ১৮৫০-১৯০০ সালে প্রাক-শিল্প যুগের গড়ের তুলনায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিলো।

এই সামান্য উষ্ণতা বৃদ্ধিকে আপাতদৃষ্টিতে উদ্বেগজনক মনে হচ্ছে না। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রার ভগ্নাংশ পরিমাণ বৃদ্ধিও পৃথিবীর স্থিতিশীলতা ভেঙে দেয় ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ায়। যা ধ্বংসাত্মক জলবায়ু পরিস্থিতি তৈরি করতে পারে।

শিল্পবিপ্লবের পর বিপুল পরিমাণে জীবাশ্ম জ্বালানি দাহের ফলে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ বেড়ে যায়। ফলে বিশ্বের গড় তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলছে।

বিজ্ঞানীরা আশা করছেন, ২০২৫ সাল হবে ২০২৪ ও ২০২৩ সালের পর তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম বছর। কারণ সাম্প্রতিক মাসগুলোতে তাপমাত্রা আগের রেকর্ডের কাছাকাছি অবস্থান করছে।

এমন পরিস্থিতিতেই আগামী মাসে ব্রাজিলে শুরু হবে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন, কোপ৩০। বৈশ্বিক উষ্ণতার মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।

যদিও উন্নত দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী কার্বন নিঃসরণ কমাচ্ছে না। বরং অনেক দেশ এখনো নতুন তেল, কয়লা ও গ্যাস প্রকল্প অনুমোদন করছে।

কোপের্নিকাস স্যাটেলাইট, জাহাজ, বিমান ও আবহাওয়া স্টেশন থেকে সংগৃহীত কয়েক বিলিয়ন তথ্য পর্যালোচনা করে বিশ্বের জলবায়ু পরিবর্তনের হার নির্ধারণ করে।

সংস্থাটি ১৯৪০ সাল থেকে শুরু করে প্রতি বছর, প্রতি মাস বা দিনের তাপমাত্রা, বৃষ্টি, বাতাস ইত্যাদির তথ্য সংরক্ষণ করেছে।

বরফের কোর, গাছের বয়স নির্ণায়ক রিং এবং প্রবালের জীবাশ্ম থেকে পাওয়া তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা আরও প্রাচীনকালের জলবায়ু সম্পর্কেও ধারণা নিতে পারেন।

বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে পৃথিবী সম্ভবত সোয়া ১ লাখ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ সময় পার করছে।

একাত্তর/আরএ
ভৌগোলিক গঠনের কারণে লাতিন আমেরিকা অঞ্চলের নিচে বেশ কিছু জটিল ভূ-টেকটোনিক ফাটল বা ফল্ট লাইন রয়েছে, যার ফলে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক কিছু ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই অঞ্চল।
রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর