মহারাষ্ট্রে ভূমিধ্বসে ২০ জন নিহত, নিখোঁজ শতাধিক

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে ব্যাপক ভূমিধ্বসে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাটির নিচে এখনও আটকা পড়ে রয়েছেন শতাধিক মানুষ। 

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে ভূমিধ্বসের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়ে।

বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ থমকে যাওয়ার পর উদ্ধার তৎপরতা আবার শুরু হয়েছে।

কর্মকর্তারা বলছেন, দুর্যোগের স্থানটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং কঠিন পথ উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করছে।

মহারাষ্ট্র সরকার জানিয়েছে, এ ঘটনায় এখনও অন্তত ১০৫ জন নিখোঁজ রয়েছে। 

ভারতের বেশ কয়েকটি রাজ্যে গত দুই সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বন্যা ও ভূমিধ্বস হয়েছে। 

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রায়গড় জেলাসহ মহারাষ্ট্র রাজ্যের কিছু অংশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বুধবারের ভূমিধ্বস পাহাড়ের ঢালে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে আঘাত হানে। এতে ওই এলাকার ৫০টির মধ্যে প্রায় ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ ভূমিধ্বস তাদের গ্রামে আঘাত হানে।

বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে যাওয়া চড়াই-উৎরাই ভারী মেশিনের জন্য সেখানে পৌঁছানো কঠিন করে তুলছে। কর্মকর্তারা বলছেন, কাদার একটি বড় অংশ ম্যানুয়ালি পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন: বাসমতি ছাড়া কোন চাল রপ্তানি করবে না ভারত

এনডিআরএফ দল, পুলিশ এবং মেডিক্যাল টিম বর্তমানে ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে। উদ্ধারকাজে স্থানীয় ও ট্রেকারদেরও সামিল করা হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর