জেলেনস্কির ১০ দফার ভিত্তিতে শান্তিচুক্তি অসম্ভব: রাশিয়া

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত দশ দফার ভিত্তিতে কিয়েভের সঙ্গে শান্তিচুক্তি অসম্ভব বলে উল্লেখ করেছে রাশিয়া।

সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। খবর: আলজাজিরা।

মারিয়া জাখারোভা বলেন, এ দশ দফার কোনোটিরই লক্ষ্য আলোচনার মাধ্যমে ও কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান খুঁজে বের করা নয়। এর মূল লক্ষ্য রাশিয়ার প্রতি অনর্থক আল্টিমেটাম, যার লক্ষ্য শত্রুতা বাড়ানো। এমন কিছুর ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান অসম্ভব।

তিনি আরও বলেন, ইউক্রেন ও পশ্চিমারা অপর দেশগুলোর শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

জাখারোভা বলেন, সংক্ষেপে আমরা যেমন বলেছি, আন্তর্জাতিক স্তরে ভিন্নমতের বিরুদ্ধে একটি লড়াই চলছে, অসামাজিক কারসাজির মাধ্যমে সংঘাত মীমাংসার প্রচলিত ধারণাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যস্থতা এবং মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন তিনি বলেন, সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় মস্কো নজর রেখেছে।

আরও পড়ুন: তিউনিসিয়া উপকূলে অভিবাসীদের নৌকা ডুবে চারজন নিহত

শনি ও রোববার সৌদি আরবে প্রায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা জেলেনস্কির প্রস্তাবিত দশ দফা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। ভারত ও চীন তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আলোচনার অগ্রগতিতে ইউক্রেন ও পশ্চিমারা সন্তুষ্টি প্রকাশ করেছে।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর