ইউক্রেন যুদ্ধ: মার্কেট টাউনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। বিবিসির খবর।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই রাশিয়ান শয়তানদের যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। যদিও মস্কোর কর্তৃপক্ষ এখনও এই দাবির বিষয়ে মন্তব্য করেনি।

সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের রাজধানীতে জোরালো হামলা চালিয়েছে রাশিয়া। রয়টার্স জানিয়েছে বুধবার ভোরে কিয়েভে কয়েক দফা মিসাইল নিক্ষেপ করে সেনারা। 

জেলেনস্কি প্রশাসনের দাবি, বেশিরভাগ হামলা প্রতিহত করতে পেরেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, শহরে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশের প্রাণকেন্দ্র ছাড়াও বন্দর নগরীতেও অব্যাহত রয়েছে রুশ হামলা।

এদিকে মঙ্গলবার রাতে ইজমাইল বন্দরে টানা তিন ঘন্টা ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন। 

রাশিয়া-ইউক্রেনের তুমুল লড়াইয়ের মাঝেই কিয়েভে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন। বুধবার ইউক্রেনের রাজধানীতে পৌঁছান এ নেতা।

একাত্তর/এআর
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর