যে কারণে নেপালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

নেপালে শুক্রবার রাতে আঘাত হানা ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে। সেই ভূমিকম্পে দিল্লি এবং আশপাশের শহরগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। গত এক মাসের মধ্যে নেপালে তিনটি জোরালো ভূমিকম্প হলো। 

এর আগে ২০১৫ সালে নেপালে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছিলো। তাতে মৃত্যু হয়েছিল প্রায় ৯ হাজার মানুষের। আহত হয়েছিলেন প্রায় ২২ হাজার মানুষ। সাম্প্রতি হিমালয় কন্যা হিসাবে খ্যাত নেপালে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তার বলিরেখা ফুঁটে উঠেছে বিজ্ঞানীদের কপালে। 

তবে হিমালয় সংলগ্ন এলাকায় কেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, সেই কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, হিমালয়ের নিচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে। যার কারণে ইন্ডিয়ান প্লেটের সঙ্গে ইউরোশিয়া প্লেটের সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতে পারে।
 
ইন্ডিয়ান প্লেটটি ধীরে ধীরে উত্তর দিকে আগাচ্ছে। এর ফলে ইউরেশিয়া প্লেটের সঙ্গে তার সংঘর্ষ হতে পারে। তাই হিমালয় এলাকায় যে কোনো মুহূর্তে বড়সড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। তাই এসব অঞ্চলে বসবাস করা নাগরিকদের সতর্ক  থাকার পরামর্শ দিয়েছের বিজ্ঞানীরা।

শুক্রবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের ডোটি জেলার কাছে। ২০২২ সালের নভেম্বর মাসেও ওই একই এলাকায় ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ছয় দশমিক তিন। এছাড়া তিন অক্টোবর নেপালের ওই এলাকাতেই পর পর বেশ কয়েক বার কম্পন অনুভূত হয়। কম্পনগুলোর মধ্যে সময়ের ব্যবধান ছিল কম।

গবেষণা বলছে, চার থেকে পাঁচ কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়া প্লেটের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ফলেই তৈরি হয়েছিল হিমালয় পর্বতমালা। ইন্ডিয়ান প্লেটের সেই উত্তরাভিমুখী অভিগমন এখনও থামেনি। তাই ছোট-বড় ভূমিকম্প ওই এলাকায় লেগেই আছে।

ভারতের প্রখ্যাত ভূকম্পনবিদ অজয় পাল জানান, ইন্ডিয়ান প্লেটের সক্রিয়তার ফলে ইউরেশিয়া প্লেটের ওপরে যে চাপ তৈরি হচ্ছে, আগামী দিনে তা বড়সড় ভূমিকম্পের আকার নিতে পারে। রিখটার স্কেলে তার মাত্রা হতে পারে আটেরও বেশি। সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।

একাত্তর/এসি
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর