রুশ মিসাইল হামলা ইউক্রেনে ১৯ সেনা নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেন সেনাবাহিনীর ১৯ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির শীর্ষ এক সামরিক কর্মকর্তা। এই ঘটনায় শোক জানিয়েছে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি জানান, এটি এমনটি একটি ট্র্যাজেডি, যাই চাইলে এড়ানো যেতো। 

ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন জাপোরিঝিয়া অঞ্চলে একটি পুরষ্কার অনুষ্ঠান চলার সময় রুশ মিসাইল হামলায় সেনারা নিহত হয়। সোমবার, দেশটির মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড এক বিবৃতি মৃতের সংখ্যা উল্লেখ করলেও, ঘটনার বিস্তারিত কিছু জানায়নি। 

শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, হামলায় হতাহতের ঘটনা তদন্ত করা হচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনী আলাদাভাবে বলেছে, রাশিয়া জাপোরিঝিয়া অঞ্চলে ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে হামলার বিস্তারিত যাচাই করতে পারেনি। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, তাদের বাহিনী ওই অঞ্চলে ইউক্রেনের সেনাদের উপর গোলাবর্ষণ করেছে এবং এতে ৩০ জন সামরিক কর্মী নিহত হয়েছে। জাপোরিঝিয়া ফ্রন্টলাইনে একটি সামরিক মহড়া ও কুচকাওয়াজ অনুষ্ঠানে হামলা হয়েছিলো বলে নিশ্চিত করেছে কিয়েভের তদন্ত দল। 

রোববার জেলেনস্কি বলেন, প্রধান বিষয় হলো, যা ঘটেছে তার সম্পূর্ণ সত্য প্রতিষ্ঠা করা এবং এই ধরনের ঘটনা আবার ঘটতে বাধা দেওয়া। নিহত সেনাদের পরিবার এবং সমাজকে এই ট্র্যাজেডিটি কীভাবে ঘটেছে, সেটি তদন্ত দলকে জানাতে হবে। সেই সঙ্গে ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর কৌশল রপ্ত করতে হবে। 

এআর
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর