মস্কো হামলাকারীদের সঙ্গে ইউক্রেনযোগ!

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৫:১৮ পিএম

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবা প্রতিষ্ঠান- এফএসবি দাবি করেছে, মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ ছিলো এবং তারা সেখানে পালানোর চেষ্টা করছিলো। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো এ খবর দিয়েছে।

এই সন্ত্রাসী হামলার পর, হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেন, এই ঘটনার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়রা জড়িত ছিল এমন কোনও আলামত নেই। এর জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই বিষয়ে তথ্য দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা- তাস এফএসবি-কে উদ্ধৃত করে জানিয়েছে, সন্ত্রাসী হামলা করার পর, অপরাধীরা রাশিয়ান-ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করতে চেয়েছিল এবং ইউক্রেনের সঙ্গে তাদের সবসময়ই যোগাযোগ ছিলো। ১১ হামলাকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তারের পর এসব কথা জানায় এফএসবি।

রাশিয়ার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর ক্রাসনোগরস্ক এলাকার ক্রোকাস সিটি হল অ্যান্ড শপিং সেন্টারে হামলাকারীরা শতাধিক মানুষকে গুলি করে হত্যা করার পর, বিশেষ ধরনের তরল দাহ্য পদার্থ দিয়ে ঘটনাস্থলে আগুন ধরিয়ে দেয়, যাতে তাদের পালাতে সুবিধা হয়।

রাশিয়াতে বড় ধরনের সন্ত্রাসী ঘটনার বিশেষ তদন্ত সংস্থার কর্মকর্তারা আরও জানান, অত্যন্ত দ্রুত ও সঠিক পথে তাদের তদন্ত চলছে। হামলাকারীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, গর্তের ভেতর থেকে টেনে বের করা হবা। আইন ও শাস্তির মুখোমুখি করা হবে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না কাউকে।

একটি ভিডিও চিত্রে দেখা গেছে, ক্রাসনোগর্স্কের উত্তরপশ্চিম শহরতলিতে ক্যামোফ্লজ গিয়ার বা সৈনিকদের মতো পোশাক পরা অন্তত চার ব্যক্তি এ হামলা চালায়। ক্রোকাস সিটি হলে বন্দুকধারীরা যখন প্রবেশ মুখে এবং পরে থিয়েটারের ভেতরে বিস্ফোরণ ঘটায়, তখন সেখানে একটি রক কনসার্ট আয়োজন করা হচ্ছিল।

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এফএসবি ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মতে, ক্রোকাস সিটি হলে আরও ১৪০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এদিকে, কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিক্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ঘটনার পরপর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর