মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০১:২১ পিএম

মালয়েশিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ১০ জন।  

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দেশটির লুমুতে শহরে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে। 

মালয়েশিয়াভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমসের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সংঘর্ষের পর মেরিটাইম অপারেশনস হেলিকপ্টার এইচওএম এম৫০৩-৩ একটি স্টেডিয়ামের রানিং ট্রাকে বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন ক্রু ছিলেন।

অন্যদিকে তিনজন ক্রু নিয়ে অপর একটি ফেনেক সামরিক এম৫০২-৬ হেলিকপ্টার নিকটবর্তী একটি সুইমিং পুলে পড়ে বিধ্বস্ত হয়েছে।

নৌবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, কয়েকটি হেলিকপ্টার একটি স্টেডিয়ামের উপরে উড়ছে। এসময় একটি হেলিকপ্টারের সাথে আরেকটির আঘাত ধাক্কা লাগলে উভয়েই নিচে পড়ে যায়। স্থানীয় পুলিশ ভিডিও ফুটেজটি আসল বলে জানিয়েছে।  

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনাকে একটি 'হৃদয় বিদারক ট্র্যাজেডি' বলে বর্ণনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এর সুষ্ঠু তদন্ত হবে।

আগামী শনিবার রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর ৯০তম বার্ষিকী উদযাপনের জন্য কুচকাওয়াজের মহড়া দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন। 

আরবিএস
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চূড়ান্ত আলোচনার ঠিক দুই দিন আগে দেশটির ইসফাহান প্রদেশে এক ভয়াবহ সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় চালকসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর