গরুর দুধেও মিললো বার্ড ফ্লু ভাইরাস!

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪১ পিএম

এ কি কাণ্ড! শেষ পর্যন্ত দুধেও মিলেছে প্রাণঘাতী ভাইরাস বার্ড ফ্লু। আর দুধে এই ভাইরাসের অস্তিত্ব মিলতেই শঙ্কা তৈরি হয়েছে যে মানবদেহেও কি ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস? মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এই প্রশ্নের উত্তরে জানিয়েছে, সেটি নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন আছে। 

মহামারি শব্দটির সঙ্গে পরিচয় থাকলেও, তা কতটা ভয়ঙ্কর, তা আমরা করোনা সংক্রমণ থেকে আন্দাজ পেয়েছি। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও একটা মহামারির শঙ্কা। এবার বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক। বিগত কয়েক মাস ধরেই ভয়ঙ্কর রূপ নিয়েছে বার্ড ফ্লু।

এমন সময়েই এফডিএ জানালো, একটি জাতীয় সমীক্ষায় পাস্তুরিত বা প্রক্রিয়াজাত গরুর দুধের প্রতি পাঁচটির মধ্যে একটি নমুনায় বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেচে। সংক্রামক বার্ড ফ্লু এরিমধ্যেই আমেরিকার বিভিন্ন রাজ্যের গরু প্রতিপালন ও গোয়ালে ছড়িয়ে পড়েছে। লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে।

তবে এফডিএ বৃহস্পতিবার কিছুটা আশ্বস্ত করে বলেছে, এই দুধ পানে বিপদ হতে পারে এবং জীবন্ত ভাইরাস পাওয়া গেছে এমন কোন প্রমাণ তাদের হাতে নেই। দুধে অক্ষত প্যাথোজেন এখনও উপস্থিত আছে কিনা এবং এটি সংক্রামক থেকে যায় কিনা, তা নির্ধারণের জন্য অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন।

খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, জরিপে আক্রান্ত প্রাণীর দুধে ভাইরাস শনাক্ত হয়েছে। প্রক্রিয়াজাতকরণের সময় এবং প্রক্রিয়াকরণের শেষেও একই অবস্থা দেখা গিয়েছে। পাস্তরিতকরণের প্রক্রিয়ার সময় উত্তাপের কারণে ভাইরাসটি নিস্ক্রিয় হয়ে গেছে। নমুনায় কেবল প্যাথোজেনের জেনেটিক উপাদান পাওয়া গেছে। 

বিশেষজ্ঞরা বলছেন, গরুর দুধে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হলেও এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য। তারা জানান, জীবন্ত ভাইরাস পাওয়া গেলে সেটি উদ্বেগ ও শঙ্কার কারণ হতো। তবে এনিয়ে বড় পরিসরে গবেষণার প্রয়োহন আছে। জেনিটিক উপাদান থেকে ভাইরাস পূণর্জন্ম নিতে পারে না। 

১৯৯৬ সালে সর্বপ্রথম বার্ড ফ্লু এ বা এইচফাইভএন১ ভাইরাস শনাক্ত হয়। তবে ২০২০ সাল থেকে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংখ্যা অনেক বেড়ে যায়। তখন থেকে স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তে দেখা গেছে। সেই বছর মার্চ মাসে গরু ও ছাগলও এ তালিকায় যুক্ত হয়।

একাত্তর/এসি
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ভারতে মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ বছর ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল চার বছর বয়সী এক শিশু।
ব্রাজিলে বার্ড ফ্লু ঠেকাতে ১৮০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্য পাখির মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।সোমবার এ-সংক্রান্ত এক আদেশে সই করেন দেশটির...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর