‘খারকিভে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার’

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩১ এএম

ইউক্রেনের খারকিভ শহরে আঘাত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা শেষে জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারীরা নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) জানিয়েছে, এটি ছিলো উত্তর কোরিয়ার হাওয়াসোং-১১ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে আবারও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে দেশটি।  

জাতিসংঘে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারীদের জমা দেয়া এক ৩২ পৃষ্ঠার প্রতিবেদনের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২ জানুয়ারি ইউক্রেনের খারকিভ থেকে উদ্ধার করা ধ্বংসাবশেষটি উত্তর কোরিয়ার হাওয়াসোং-১১ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অংশ ছিলো বলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারীরা নিশ্চিত হয়েছেন। 

আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং পারমাণবিক কর্মসূচির জন্য উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। 

নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারীরা এ মাসের শুরুতে ওই ক্ষেপণাস্ত্রেরের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে ইউক্রেনে গিয়েছিলেন এবং ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি বলে কোনো প্রমাণ পাননি।  

যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়া জাতিসংঘের এ প্রতিবেদনের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। 

তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সামরিক জোটের অভিযোগ, উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করেছে।  

সবশেষ গেলো ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদের বৈঠকে, মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ৯ বার রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে। 

মস্কো এবং পিয়ংইয়ং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।  

জাতিসংঘের পর্যবেক্ষকরা বলেছেন, উত্তর কোরিয়া ২০১৯ সালে হাওয়াসোং-১১ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথম প্রকাশ্যে আনে। পরে তা রাশিয়ায় সরবরাহ করা হয়। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর