ন্যাটোতে যোগ দিতে হলে আগে রাশিয়াকে হারাতে হবে: জেলেনস্কি

আপডেট : ০২ মে ২০২৪, ০৭:০৩ পিএম

ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সামরিক জোটে যোগ দিতে হলে যুদ্ধক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। খবর হিন্দুস্তান টাইমস ও রুশ সংবাদমাধ্যম আরটি'র।   

এরইমধ্যে ন্যাটো জোট স্পষ্ট করেছে যে, রাশিয়ার সাথে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেন এ জোটে যোগ দিতে পারবে না।  

এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমি মনে করি আমরা বিজয়ী হলেই কেবল ন্যাটো জোটে যুক্ত হতে পারবো। আমি মনে করি না যে, যুদ্ধ চলাকালীন আমরা ন্যাটোর সদস্য হতে পারবো। 

তিনি আরও বলেন, ৩২ সদস্য রাষ্ট্রের এই জোটে প্রবেশ করতে হলে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে। কিন্তু যুদ্ধের মধ্যে কোনো সদস্য দেশ সেই ঝুঁকি নেবে না। তারা অনুমোদন দেয়া থেকে বিরত থাকতে পারে। অনেক রাষ্ট্র দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকবে। তাই ন্যাটো জোটে ঢুকতে হলে আমাদের জিততে হবে। 

ন্যাটোর চূড়ান্ত সদস্যপদ ইউক্রেনের স্বাধীনতাকে সুরক্ষিত করবে বলেও মন্তব্য করেন তিনি। 

এর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর ছয় মাসের মাথায় ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের দখল নিতে সক্ষম হয় রুশ বাহিনী। এই যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ন্যাটো জোট এবং ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। 

একই বছর ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য আবেদন জমা করেছে ইউক্রেন। কিন্তু এখন পর্যন্ত দেশটিকে সদস্য করা হয়নি। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর