রাশিয়ার ২৮ শহর-গ্রাম ইউক্রেনের দখলে, জবাব দেবেন পুতিন

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০:৩২ এএম

কুরস্কে অন্তত ১৩ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উপযুক্ত জবাব দেয়া হবে।

গত মঙ্গলবার রাশিয়াকে অবাক করে দিয়ে ইউক্রেনের সেনা কুরস্কে ঢুকে পড়ে। রাশিয়ার ২৮টি শহর ও গ্রাম এখন তাদের দখলে।

রাশিয়া অবস্থা বিবেচনা করে তাদের অন্তত এক লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ঢুকে পড়েছে।

অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন, সীমান্তের পরিস্থিতি বিগড়ে দেয়ার জন্য ইউক্রেন এই কাজ করেছে।

জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, পুতিনের ভাষণ সরকারি টিভিতে প্রচার করা হয়েছে। সেখানে তিনি আরও বলেছেন, ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়া হবে। তাদের রাশিয়ার ভূখণ্ড থেকে সরিয়ে দেয়া হবে। রাশিয়ার বাহিনী সাফল্য পাবেই।

কুরস্কে এক সপ্তাহ ধরে লড়াই চলছে। রাশিয়ার বাহিনী এখনো প্রত্যাঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুতিন বলেছেন, ইউক্রেন এই কাজ করেছে রাশিয়ার মানুষ যাতে ক্ষুব্ধ হয় এবং তাদের স্থায়িত্বে যাতে আঘাত লাগে সে জন্য।

পুতিনের দাবি, কিয়েভ সামরিক দিক থেকে রাশিয়াকে হারাতে চাইছে। কিন্তু তার ফল উল্টো হবে।

একাত্তর/আরএ
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর