রাশিয়ার নর্ড স্ট্রিম বিস্ফোরণ: দায়ী ইউক্রেনীয় নাগরিককে খুঁজছে জার্মানি

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১১:৩৭ পিএম

দুই বছর আগে বাল্টিক সাগরের তলদেশে থাকা রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে ইউরোপে বন্ধ হয়ে যায় রুশ প্রাকৃতিক গ্যাসের সরবরাহ। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছিলো রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর। তবে এবার ওই হামলার দায়ে এক ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জার্মানি।  

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্যটি নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন সেই ইউক্রেনীয় নাগরিকের নাম ভলোদিমির জেড। তিনি একজন ডুবুরি প্রশিক্ষক। জার্মানির প্রতিবেশী দেশ পোল্যান্ডে বসবাস করলেও ভলোদিমির এরইমধ্যে সেই দেশ ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পোলিশ ন্যাশনাল পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র আনা আদামিয়াক জানিয়েছেন, জার্মান কর্তৃপক্ষ জুন মাসে ওয়ারশ জেলা প্রসিকিউটর অফিসে ভলোদিমির জেডের জন্য একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছিলো।

তিনি যোগ করেন, কিন্তু তাকে আটক করা হয়নি, কারণ, জুলাইয়ের শুরুতে তিনি পোলিশ-ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করে গেছেন।

তিনি আরও বলেন, ভলোদিমিরের পক্ষে পোলিশ-ইউক্রেনীয় সীমান্ত অবাধে পারাপার সম্ভব হয়েছিলো। কারণ, জার্মান কর্তৃপক্ষ তার নাম ওয়ান্টেড ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেনি। ফলে পোলিশ বর্ডার গার্ডের কাছে ভোলোদিমির জেডকে আটক করার কোনো তথ্য ও ভিত্তি ছিলো না। 

এদিকে জার্মান কর্তৃপক্ষ আরও দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ বলছে, তারাও নর্ড স্ট্রিম বিস্ফোরণের সঙ্গে জড়িত। তারা পাইপলাইনে বিস্ফোরক সংযুক্ত করেছে বলে ধারণা তদন্তকারীদের।  

এর আগে মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সেমুর হার্শ, যিনি ১৯৭০ সালে পুলিৎজার পুরস্কার জিতেছিলেন, একটি ব্লগ পোস্টে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছিলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন নৌবাহিনীর ডুবুরিরা প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বিস্ফোরক দিয়ে নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইন ধ্বংস করেছিল।

যদিও হোয়াইট হাউজ সাংবাদিক সেমুর হার্শের এ দাবিকে "সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ কল্পকাহিনি" হিসেবে খারিজ করে দিয়েছে। 

একইভাবে হামলায় ইউক্রেনের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

এদিকে ওই বিস্ফোরণের জন্য বরাবরই ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করে আসছে মস্কো।  

নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য একক বৃহত্তম পাইপলাইন এবং বছরে যার ৫৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করার ক্ষমতা রয়েছে। 

নর্ড স্ট্রিম-১ অনেক আগে তৈরি হলেও ২০২১ সালের সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন তৈরির কাজ শেষ হয়। এটিও একই কাজে ব্যবহৃত হওয়ার কথা ছিলো।  

আরবিএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর