বন্যায় বিপর্যস্ত ইয়েমেনে নিহত ৮৪

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৫:৪৯ পিএম

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দাহে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় প্রদেশটিতে এখন পর্যন্ত অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

দেশটির ক্ষমতাসীন হুতি বিদ্রোহী গোষ্ঠী সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির উত্তরের প্রবেশপথ পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে শত শত বাড়ি, অবকাঠামো। কৃষি জমির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বেশ কয়েকটি রাস্তা ভেসে গেছে, ফলে অনেক অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। 

জাতিসংঘ বলছে, গত জুলাই থেকে ইয়েমেনে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে প্রায় আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

এর আগে ২০১৫ সালে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের উত্থান ঘটে। এই পরিস্থিতিতে ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তারপর থেকেই সংঘাত শুরু হয় সরকার সমর্থক এবং হুতি বিদ্রোহীদের মধ্যে।

ইয়েমেনি সরকার এবং হুতিদের মধ্যে এক দশকব্যাপী সংঘাতে দেশটির অবকাঠামো এবং স্বাস্থ্যখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যা একটি বিপর্যয়কর মানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

আরবিএস
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
বিশ্ব রাজনীতির কেন্দ্র এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার আগে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তবে এই বৈঠকের ভাগ্য এখন...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একজন শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন যে, তেহরান যেভাবে হোরমুজ প্রণালী কার্যত অচল করে দিয়েছে, ঠিক সেভাবেই তাদের মিত্ররা (হুতি) বাব আল-মানদাব শিপিং রুটটিও বন্ধ করে...
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনকে এক প্রকার ‘শর্তযুক্ত শান্তির’ প্রস্তাব দিয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর