ধর্মীয় জঙ্গিবাদ সম্পর্কে সতর্ক করলেন পোপ ফ্রান্সিস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

চরমপন্থা ও অসহিষ্ণুতা মোকাবিলা করতে ধর্মীয় ঐক্যের ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিস। বুধবার সকালে ইন্দোনেশিয়ায় দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে দেখা করার পর এই কথা বলেন তিনি।

পোপ বলেন, একটি শান্তিপূর্ণ ও ফলপ্রসূ সম্প্রীতি বজায় রাখার জন্য আন্তঃধর্মীয় সংলাপ জোরদার করতে চায় চার্চ। চরমপন্থিরা ধর্মের বিকৃতির মাধ্যমে প্রতারণা ও সহিংসতা ব্যবহার করে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বলেও মন্তব্য করেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইডোডোও পোপের মন্তব্যের প্রতিধ্বনি করেছেন। তিনি বলেন, ভ্যাটিকানের সঙ্গে মিলে ইন্দোনেশিয়া একটি ক্রমবর্ধমান অশান্ত বিশ্বের মধ্যে স্বাধীনতা ও সহনশীলতা ছড়িয়ে দিতে চায়।  

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চার দেশ সফরের অংশ হিসেবে পোপ ফ্রান্সিস এখন বিশ্বের সবচেয়ে মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় আছেন। এরপর পাপুয়া নিউগিনি, পূর্ব তিমুর ও সিঙ্গাপুর যাবেন তিনি।

তৃতীয় পোপ হিসেবে ইন্দোনেশিয়া সফরে গেছেন ৮৭ বছর বয়সি পোপ ফ্রান্সিস। শেষবার ১৯৮৯ সালে পোপ দ্বিতীয় জন পল ইন্দোনেশিয়া সফর করেছিলেন।

ইন্দোনেশিয়ায় প্রায় ৮০ লাখ ক্যাথলিক খ্রিষ্টান বাস করেন, যা মোট জনসংখ্যার তিন শতাংশের কম। আর মুসলমানের সংখ্যা ২৪ কোটি ২০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৮৭ শতাংশ।

ইসলাম ও খ্রিষ্টান ধর্ম ছাড়াও আরও চারটি ধর্মকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ইন্দোনেশিয়া। এগুলো হলো হিন্দু, বৌদ্ধ, প্রোটেস্ট্যান্ট ও কনফুসিয়ানিজম। বৃহস্পতিবার জাকার্তায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ইস্তিকলাল মসজিদে স্বীকৃত ছয় ধর্মের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন পোপ ফ্রান্সিস।

এরপর ইস্তিকলাল মসজিদের ঠিক বিপরীতে রাস্তার অপর পাশে অবস্থিত ক্যাথিড্রালে বক্তব্য রাখবেন পোপ ফ্রান্সিস। মসজিদ ও ক্যাথিড্রালের মধ্যে একটি ‘বন্ধুত্বের টানেল' রয়েছে, যেটি এই দুই ধর্মের প্রার্থনাস্থলকে সংযোগ করেছে। 

এআর
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর