ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার প্রথম ছবি প্রকাশ করলো উত্তর কোরিয়া

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ পিএম

জাতিসংঘ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এতদিন এ নিয়ে নানা কানাঘুষা চললেও প্রথমবারের মতো সেন্ট্রিফিউজ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার ছবি প্রকাশ করেছে দেশটি। এই সেন্ট্রিফিউজেই তৈরি হয় পারমাণবিক বোমার জ্বালানি। 

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করে জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা পরিদর্শন করেছেন। 

ছবিগুলোতে দেখা যায়, কিম ধাতব সেন্ট্রিফিউজের দীর্ঘ সারিগুলোর মধ্য দিয়ে হাঁটছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কিম কবে ওই সুবিধা পরিদর্শনে গিয়েছিলেন বা সুবিধার অবস্থান স্পষ্ট করে জানানো হয়নি।

বিশেষজ্ঞরা বলেছেন, হঠাৎ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার ছবি প্রকাশ্যে আনার একটি উদ্দেশ হতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন এর মধ্যামে প্রভাবিত হতে পারে। যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে নানা সমীকরণ। 

উত্তর কোরিয়া বিশেষজ্ঞ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টিমসন সেন্টার থিংক ট্যাংকের ফেলো জেনি টাউন বলেন, ছবিগুলোতে দেখা যায়, তাদের সমৃদ্ধকরণের ক্ষমতা কতটা উন্নত হয়েছে। 

দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার যে কোনো পারমাণবিক হুমকি বা উস্কানি দক্ষিণ কোরিয়া-মার্কিন জোট দৃঢ়ভাবে মোকাবেলা করবে। 

এদিকে পরিদর্শনে গিয়ে কৌশলগত পারমাণবিক অস্ত্রের জন্য আরও উপকরণ তৈরি করার আহবান জানিয়ে কিম বলেছেন, আত্মরক্ষা ও আগাম হামলার সক্ষমতার জন্য অস্ত্রের প্রয়োজন।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। 

বিশেষজ্ঞদের ধারণা, ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য উত্তর কোরিয়ার বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। তবে এসবের সঠিক অবস্থান এখনও অজানা। 

সবশেষ ২০১০ সালে ইয়ংবিয়নে একটি সেন্ট্রিফিউজ সুবিধা দেখার জন্য বেশ কিছু বিদেশি বিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়েছিলো উত্তর কোরিয়া। তবে ছবি প্রকাশের ঘটনা এবারই প্রথম। 

আরবিএস
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ যখন এক জটিল রূপ ধারণ করেছে, ঠিক তখনই বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর