জুম্মার খুতবায় নতুন যুদ্ধের ডাক দিলেন খামেনি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম

দীর্ঘদিন পর জুম্মার খুতবায় দাড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আর এই খুতবায় দাঁড়িয়ে আগামীর যুদ্ধে সব মুসলমানদের এক হওয়ার ডাক দিলেন তিনি। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ স্মরণে প্রায় ৫ বছর পর খুতবা দিলেন তিনি।

সর্বোচ্চ নেতাকে এক নজর দেখতে শুক্রবার জুমার নামাজে তেহরানে হাজার হাজার মানুষের ঢল নামে। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের যেই আশঙ্কার কথা বলা হচ্ছে সেটিকে সত্যি বললেন খামেনি। আর এই যুদ্ধে মুসলিমদের এক হতে বললেন সর্বোচ্চ নেতা।

বজ্রকণ্ঠে খামেনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ‘শত্রু এক। তিনি বলেছেন, এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিসরীয় ও ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরীয়দের শত্রু। আমাদের শত্রু একই। পাশাপাশি ইসরাইলে ইরানের সশস্ত্র বাহিনীর করা হামলাকে সম্পূর্ণ বৈধ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।

খুতবায় জড়ো হওয়া মুসল্লিদের কারও কারও হাতে ছিলো হিজবুল্লাহর সবুজ এবং হলুদ পতাকা। আবার কারও কারও হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। খুতবায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপর্যায়ের ব্যক্তিরা। ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তাকে যুদ্ধের ডাক হিসেবেই ভাবছে মুসলিম বিশ্ব।

এর আগে ২০২০ সালে ইসলামিক বিপ্লবী গার্ড কুর্দস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার পর শেষবার প্রকাশ্যে খুদবা দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার প্রকাশ্যে যুদ্ধের ডাকে বোঝাই যাচ্ছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে ইসরাইলসহ পশ্চিমাদের সামনে।

ইসরাইল যদি ইরানে হামলা করে তাহলে এর প্রত্যাঘাত কতটা কঠিন হবে সেটি হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না ইসরাইল এবং তার পশ্চিমা বন্ধুরা।

 

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর