প্রেসিডেন্ট ট্রাম্প কী অবস্থান নেবেন বাংলাদেশের ব্যাপারে?

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম

ভূমিধস বিজয় ছিনিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটদের জনপ্রিয়তা তলানিতে পৌঁছার আভাস মিলেছিলো আগেই। বিশ্বব্যাপী যুদ্ধ বাধিয়ে দেওয়ার ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত ডেমোক্রেট শিবির। যার প্রমাণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। পাশাপাশি ইসরাইলকে অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তির বীজ বপণেও দায়ি বাইডেন প্রশাসন। সেকারণে আগে থেকেই মুসলিমদের বিরাগভাজন হয়ে উঠেছিল বাইডেন-কমলা প্রশাসন। 

ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ক্ষমতা হাতে পাওয়া মাত্রই ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করবেন রুশ-ইউক্রেন যুদ্ধ। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ নিয়ে এক্সবার্তা দেন ট্রাম্প। এটিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রেসিডেন্ট হলে বাংলাদেশের ব্যাপারে অবস্থান কী হবে, নিয়ে এরি মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

গত বছরের শুরুতেই সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকতেন তাহলে একদিনের মধ্যেই ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ বন্ধ করে দিতেন। শুধু তাই নয়, তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরু হতো না বলেও দাবি করেন তিনি। 

বাইডেনের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, একবার যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে আমেরিকা, এরপর তো দরকার পড়লে পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই বিধ্বংসী যুদ্ধ থামান। খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে। 

জোর দিয়ে ট্রাম্প বলেন, আমাকে প্রেসিডেন্টের আসনে বসান, তারপর আলাপ-আলোচনার মাধ্যমে দুই পক্ষের সহমতেই এই যুদ্ধ বন্ধ করবো। যেভাবে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ তাতো মেনে নেওয়া যায় না।

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের কথাই শুধু বলেননি ট্রাম্প। সামাজিক মাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেছেন এই রিপাবলিকান প্রার্থী। ট্রাম্প বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও বার্তা দিয়েছিলেন। 

গেলো ৩১ অক্টোবর দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। 

তার সময়ে এমনটা কখনও হয়নি উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, কমলা এবং বাইডেন বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে আসছে। ইসরাইল থেকে ইউক্রেন এবং সেখান থেকে আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত এলাকার জন্য একটি বিপর্যয় হয়ে এসেছেন তারা। সেখানে আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করবো এবং সেই শক্তি দিয়ে আবার শান্তি ফিরিয়ে আনবো। সেই বার্তায যুক্তরাষ্ট্রেও ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তিনি বলেছেন, আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করবো। 

মার্কিন নির্বাচন বাংলাদেশসহ পুরো বিশ্বের জন্যেই বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে আসছে। ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি মার্কিন কাঠামোগত নীতি থেকে বেরিয়ে নিজস্ব চিন্তাধারায় চলা একমাত্র সাবেক সরকারপ্রধান। যুক্তরাষ্ট্রের চিরশত্রু রাশিয়া হলেও ট্রাম্পের সঙ্গে খুব ভালো সম্পর্ক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। সেকারণে ট্রাম্পের নির্বাচিত হওয়া মানে অনেক কিছুর পরিবর্তনের আভাস। সেক্ষেত্রে বিশ্বজুড়ে চলমান অস্থিরতা কমতে পারে বলেও আভাস মিলেছে বিশ্লেষক মহলে।

 

একাত্তর/এসি
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর