বন্দিদের ফেরত পেয়েও ফিলিস্তিনি জিম্মিদের ছাড়লো না ইসরাইল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ এএম

ছয় ইসরাইলি বন্দিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেননি মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া বন্দিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরাইলের হাতে তুলে দেয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেয়া হবে না। 

শনিবার স্থানীয় সময় রাতে তিনি এক বিবৃতিতে বলেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরাইলি বন্দিদের অসম্মান করা ও অপপ্রচারের জন্য বন্দিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করাসহ হামাসের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জেরে তাদের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এসময় তিনি শর্ত দিয়ে বলেন, পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া বন্দিদের মুক্তি না দেয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছিলো, তাদের ছাড়া হবে না।

এর আগে হামাসের মিডিয়া অফিস জানিয়েছিলো, ইসরাইল যেসব জিম্মিদের মুক্তি দেবে তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ৫০ জন, দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত ৬০ জন এবং দখলদার বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়া ৪৭ জন বন্দি রয়েছে। এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবরের পরে অপহৃত গাজা উপত্যকার ৪৪৫ জন বন্দিকেও মুক্তি দেওয়া হবে।

চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনের। এই সময়ে মোট ৩৩ ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে এক হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা রয়েছে।

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর